Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

সুলতান মাহমুদ যুদ্ধ করতেন প্রতিপক্ষের সৈন্যদের সাথে । শাসকরাই হতো তার প্রতিপক্ষ । সাধারণ নাগরিকদের জন্য তিনি কখনো কষ্টের কারণ হননি । বরং তার সৈন্যরা বেসামরিক নাগরিকদের জান-মালের নিরাপত্তা দিয়েছে। কিন্তু এবার তিনি গজনী আক্রান্তের কথা শুনে স্বজাতি গাদ্দার ও পরাজিত আনন্দ পালের মৈত্রী ছুক্তিবিরোধী তৎপরতায় চরম ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন । দ্রুত গজনী পৌছানোর জন্য তার সৈন্য ও সওয়ারদের এর বিকল্প ছিলো না। সূরীদের ধারণার চেয়ে অনেক আগে সুলতান মাহমুদ গজনী পৌছে গেলেন। গজনী পৌছেই তিনি মুহাম্মদ বিন সূরীকে দূতের মাধ্যমে এই বলে পয়গাম পাঠালেন যে, “জাতির গাদ্দারদের পরিণতি কখনো ভালো হয় না। ইসলামী থেকে শুধু ক্ষমতার মসনূদই দূরে সরে যায় না, মাটিও থাকে না। জাতিকে প্রতারিত করে স্বজাতির মধ্যে ভ্রাতৃঘাতী লড়াইয়ে লিপ্তকারীদের শাস্তি দুর্নিয়াতেই ভোগ করতে হয়। সাধারণ মানুষকে ধোকা দিয়ে হাতে কুরআন নিয়ে অঙ্গীকারকারী শাসকদের রাজমহলই এক সময় জাহান্নামে পরিণত হয় ।... নিজের আখেরাত ও জাগতিক মঙ্গল চাইলে শক্রতা না করে আমাকে সহযোগিতা করো । চলো আমার সাথে হিন্দুস্তানে। সেখানে মুহাম্মদ বিন কাসিমের আযাদ করা মুসলিম বসতিগুলো এখন মূর্তি পূজারীদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে । চলো সেখানে গিয়ে পরিত্যক্ত বিরান মসজিদগুলোকে আবাদ করি এবং বিভ্রান্ত মুসলমান ও হিন্দ্ুদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাই ।... আমি তোমাদের কাছে আবেদন করছি না। বেঈমানী ও ঈমানের সওদাগরী তোমাকে যেদিকে ঠেলে দিচ্ছে, আমি এর অশুভ পরিণতি দেখতে পেয়ে তোমাকে সতর্ক করছি। ক্ষমতার মোহ তোমাদের এমন আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে যে, কেয়ামত পর্যন্ত মানুষ তোমাদের নামে অভিশাপ বর্ষণ করবে । আমি তোমাকে দু'দিনের অবকাশ দিচ্ছি। আমার সহযোগী হতে চাইলে এসো । নয়তো সৈন্যদের নিয়ে গজনী ছেড়ে চলে যাও।” সুলতানের দূত যখন মুহাম্মদ বিন সূরীর কাছে পয়গাম নিয়ে গেলো, সুরী পয়গাম নিয়ে এসেছো?” সূরীর প্রশ্রে দূত নীরব রইলো। এক নিঃশ্বাসে মুহাম্মদ বিন সূরী সুলতানের পয়গাম পড়ে অষ্টহাসিতে ভেঙ্গে পড়ে বললো, “তোমাদের সুলতান কি আমাকেও আনন্দপাল আর বিজি রায় মনে করেছে! যাও, ওই ভূতটাকে বলো, মুহাম্মদ বিন সূরী তোমার কথায় রাজি ভারত অভিযান %% ২১৭ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।