এক সময় কাফেলা থানেশ্বর পৌছলো । সেই যুগে থানেশ্বর মন্দির ছিলো ভারতের বিখ্যাত মন্দিরগুলোর শীর্ষ দু'টির একটি । হিন্দুরা থানেশ্বর মন্দিরকে মুসলমানদের কাবার মতোই সম্মান করতো। থানেশ্বর মন্দিরের প্রধান নিয়ে আসা হচ্ছে। এদের হাতে মাহমুদ গযনবীকে হত্যা করানো হবে । কেননা, যাওয়া সম্ভব নয়। বুগরা খান ও আলাসতুগীনের জন্য মন্দিরের পাতালপুরীতে দু'টি কক্ষ সাজানো হলো । কক্ষ দু'টিকে রাজমহলের আদলে খুশবো ও বাহারী আসবাবপত্র সাজানো হলো । তুলতুলে নরম বিছানার উপর গেলাফ বিছানো হলো । ছাদে ঝুলিয়ে দেয়া হলো রঙিন ফানুস। দুই কমান্ডার সেখানে পৌছলে তাদেরকে রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করা হলো । অভ্যর্থনাকারীরা তাদের গমন পথে মাথা অবনত করে কুর্নিশ করলো । তাদের সাজানো কক্ষে পৌছে দেয়ার সাথে সাথেই কিছু মহিলা সেবার জন্য এসে উপস্থিত হলো । কিন্তু এরা তরুণী নয়, বয়স্ক মহিলা । কাফেলা থানেশ্বর পৌছার পরই মন্দিরের প্রধান পুরোহিত হিন্দুদের আলাদা করে তাদের জানালো, সুলতান মাহমুদ গজনী চলে গেছে। সামান্য কিছু সংখ্যক সৈন্য নগরকোট রেখে গেছে। এটা জানা সম্ভব হয়নি, তাড়াতাড়ি সে ফিরে আসবে নাকি দীর্ঘ সময় সেখানে থাকবে । এমতাবস্থায় এদেরকে এখানে রাখার মধ্যে কোন লাভ আছে বলে মনে হয়না । “সুলতান অবশ্যই আসবে পপ্তিত মহারাজ!” বললো দুই আমলা । “এই দুই লোক আমাদের হাতে এসে গেছে। এদেরকে আমরা নিজেদের মতো করে তৈরি করতে পারবো। এরা আমাদের উপকারে আসবে । এদের দিয়েই আমরা মাহমুদকে খুন করাতে পারবো ।” দীর্ঘ আলাপ-আলোচনার পর হিন্দু পুরোহিত ও সন্যাসী জাদুকর ও আমলাদয় এই সিদ্ধান্তে উপনীত হলো যে, বুগরাখান ও আলাসতুগীনকে থানেশ্বর মন্দিরেই রাখা হবে এবং এদের দিয়ে সুলতান মাহমুদকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। সুলতান মাহমূদ জরুরী খবর পেয়ে গজনী চলে এলেন। গজনীর পশ্চিমে গৌড় নামের একটি পাহাড়ী এলাকা শাসন করতো মুহাম্মদ বিন সূরী । মুহাম্মদ বিন সূরী সুলতান মাহমৃদকে হিন্দুস্তানে ব্যস্ত দেখে দশ হাজার সদস্যের এক সৈন্য ভারত অভিযান % ২১৫ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।