Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

ইহুদীরা মুসলিম মেধা ও শক্তিগুলোকে ধ্বংস করার জন্য ভাদের সুন্দরী ললনাদের ব্যবহার করেছে। খৃষ্টানরা মুসলিম তরুণদের বিভ্রান্ত করতে আজও তাদের সুন্দরী কন্যা-জায়াদের ব্যবহার করে। মুসলিম তরুণদেরকে আজও চক্রান্তকারী ইহুদী-খৃষ্টান-পৌন্তলিকরা মদের নেশা, নারী আর ধন-সম্পদের টোপ দিয়ে আদর্শচ্যুত করছে। ওদের মনোলোভা ফাদে পড়ে মুসলিম মিল্লাতের বহু বাঘা বাঘা সমাজপতিও ধ্বংস হয়ে গেছে। বুগরা খান ও আলাসতুগীনের দেমাগ দুই ব্ধপসী শরাব খাইয়ে আগেই কজা করে নিয়েছিলো । ওরা আক্ষরিক অর্থেই নেশাগ্রস্ত হয়ে পড়েছিলো । উভয়েই আত্মশক্তি ও বোধ হারিয়ে ফেলেছিলো। যোগী সন্্যাসীদের জাদুকরী তৎপরতা আজও বহাল রয়েছে। জাদুকরী প্রভাব প্রয়োগ করে এরা লাঠিকেও সাপে পরিণত করতে পারে । সমবেত বহুজনকে জাদু করে এরা বিভ্রান্ত করতে পারে । এখন তো জাদু একটি শিল্প হিসেবে সারা দুনিয়া জুড়ে আদৃত। এই জাদুকরদের নিয়ে আসার জন্য দু'আমলাকে এখানে রেখে তারা অজ্ঞাত স্থানে চলে গিয়েছিলো । শুরুতে পুরোহিত তরুণীদের অভিভাবক হিসেবে নিজেকে প্রকাশ করে । তরুণী দু'জন বুগরা খান ও আলাসতুগীনকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করলে উভয়েই তা প্রত্যাখ্যান করলো । এরপরই এদেরকে জাদু করে অন্ধভক্তে পরিণত করার সিদ্ধান্ত নেয় পুরোহিত। মদ ও নারীর প্রভাব আগেই তাদেরকে আদর্শচ্যুত করে ফেলেছিল, বাকিটা যোগী এসে জাদু প্রয়োগ করে পূর্ণ করলো। ভোরের আলো বিকশিত হওয়ার আগেই রওয়ানা হয়ে যাওয়া এই কাফেলা নগরকোট থেকে বহু দূরে চলে গিয়েছিলো । বুগরা খান ও আলাসতুগীন ঘোড়ার পিঠে আর অন্যরা উটের পিঠে আরোহণ করেছে। হিন্দু পুরোহিত ও তার দুই আমলা সঙ্গীসহ জাদুকরও কাফেলার সহ্যাত্রী। বুগরা খান ও আলাসতুগীন রাজপুত্রের মতো মাথা উচু করে রাজকীয় চালে অশ্থের উপর উপবিষ্ট । ওরা তো আনন্দে আত্মহারা আর যারা ওদেরকে জাদুকরী প্রভাবে গোলামে পরিণত করেছে, ওদের মুখে হাসি নেই; ওরা কার্য সিদ্ধি চূড়ান্ত করণের চিন্তায় মগ্ন। কাফেলা চলতে চলতে মাঝে-মধ্যে পথে থামতো, আবার চলতো । আর বিশ্রামের সুযোগে বুগরা খান ও আলাসতুগীনকে পানীয় ও খাবারে নেশাদ্রব্য খাওয়ানো অব্যাহত রাখলো । ধীরে ধীরে এরা নিজেদের ধর্ম-দেশ ও আদর্শ ভুলে অন্ধকারে তলিয়ে যেতে লাগলো । ভারত অভিযান *% ২১৪ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।