Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“এদের জন্যই তো আমরা এতটা ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছি আর এতটা ঝুঁকি নিতে চাচ্ছি।” বললো একজন । “আমরা মেয়েদেরকে তোমাদের হাতে তুলে দেবো কোন্‌ যুক্তিতে!” “রাখো তোমাদের যুক্তি । তোমরা মেয়েদেরকে এখান থেকে নিতেই পারবে না।” ক্ষুব্কষ্ঠে বললো বুগরা খান। চা সেদিন রাতের ঘটনা । উভয় তব্ুণী বুগরা খান ও আলাসতুগীনের পাশে বসে তাদেরকে শরাব পান করাচ্ছিলো। শরাবের নেশায় উভয়েই ছিলো নেশাগ্রস্ত । ঝুঁপড়ির দরজা ছিলো খোলা । রাতের প্রথম প্রহরের পর ঝুঁপড়িতে সন্ন্যাসীর মতো এক লোক প্রবেশ করে। লম্বা চুল ও চোয়াল ভরা দাড়ি । লোকটি চোগা পরিহিত। হাতে লম্বা লাঠি। লাঠির মাথায় কাঠের তৈরি সাপের প্রতিকৃতি । তরুণীদয় সন্ন্যাসীকে দেখেই চকিতে ওঠে এসে তার পায়ে হাত রেখে প্রণাম করে এবং বুগরা খান ও আলাসতুগীনকে জানায়, “ইনি একজন সন্যাসী। এপথে হঠাৎ করে আসেন। কেউ তার ঠিকানা জানে না এবং তার ধর্মের কথাও বলতে পারে না। এই সন্ন্যাসী ভবিষ্যৎ বলে দিতে পারেন৷ জঙ্গলের সাপও তার কথা শুনে । রাজা-মহারাজা তার পায়ে লুটিয়ে পড়ে কিন্তু তিনি দুনিয়ার কোনো সুখ-আহ্োদ ভোগ করেন না। জঙ্গলেই থাকেন।” “তোমার তো জীবিত থাকার কথা ছিলো না। এতোটাই উপর থেকে তুমি পড়েছিলে যে মৃত্যুর আশংকা এখনো পুরোপুরি কেটে যায়নি। এসো, আমার কাছে এসো ।” বললো সন্নযাসীবূপী লোকটি । সন্ন্যাসী বুগরা খানকে তার সামনে বসিয়ে প্রদীপটি কাছে টেনে নিলো । সে পকেট থেকে একটা হীরার মতো কিছু বের করে বুগরা খান ও তার মাঝখানে এমনভাবে ধরলো যে, প্রদীপের আলো পড়তেই সেটি থেকে বিভিন্ন রঙ বিচ্ছরিত হতে থাকে । রঙের এই খেলা ছিলো খুবই মনোহরি । সন্াসী বুগরা খানকে বললো, “এদিকে তাকাও এবং হীরাটি দেখতে থাকো । লক্ষ্য করো, এর মধ্যে তুমি জীবন-মৃত্যুকে নিজের চোখে দেখতে পাবে। আমি পৰীক্ষা করে দেখবো, কোন্‌ ঘরে আছে তোমার আত্মা- মৃত্যুর ঘরে না জীবনের ঘরে ।” হীরের টুকরো থেকে বিচ্ছারিত রঙ আর সন্ন্যাসীর কথার মধ্যে এমন জাদু ছিলো যে বুগরা খান আত্মহারা হয়ে যেতে লাগলো । অর্ধ অবচেতন তো সে শরাব পান করেই হয়েছিলো । এবার সন্নযাসীর কথা ও জাদুকরী হীরের ঝিলিকে ভারত অভিযান € ২১২ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।