Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কথা বলেই তরুণী চলে যায়। পুনরায় একটি পেয়ালা হাতে নিয়ে এলো এবং বুগরা খানের সামনে রেখে বললো, “পান করুন৷ এটি এই মাটির বুনো ফলের রস। এই এলাকা ছাড়া আর কোথাও পাওয়া যায় না।” বুগরা খান পেয়ালা হাতে নিয়ে কয়েক ঢোক পান করতেই তক্ুণী পেয়ালা ছিনিয়ে নিয়ে বললো, “এই রস এক সাথে বেশি পান করা ঠিক নয় ।” জীবনে এমন স্বাদের কোনো জিনিস বুগরা খান পান করেনি । কিছুক্ষণ পরই তার মধ্যে একটা ফুরফুরে আনন্দ দোল খেয়ে যায়। হঠাৎ সে তরুণীকে কাছে টেনে জড়িয়ে ধরে বলে, “এখন আমি চলাফেরা করতে পারি কিন্তু তোমাদের ছেড়ে যাবো না। সুলতান যদি আমাকে তোমাদের ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়, তাও আমি মানবো না।” “আপনি কি কখনো শরাব পান করেছেন? শুনেছি মুসলমানরা শরাব পান করে না।” “হু, শরাবকে অভিশম্পাত করি আমি । তোমরা থাকতে আমার শরাবের কোনো প্রয়োজন নেই ।” বললো বুগরা খান। “আমি আপনাকে শরাবই তো পান করিয়েছি। বলুন তো এমন শরাবকে কেনো আপনারা হারাম মনে করেন?” বুগরা খান শরাব পানের কথা শুনে গম্ভীর হয়ে যায় এবং ভাবনায় পড়ে গেলো । তরুণী বুগরা খানের আরো ঘনিষ্ঠ হতে থাকলো এবং বুগরা খানের চোখের সামনে নিজেকে মেলে ধরলো । খানের চোখে চোখ রাখতেই বুগরা খান ভুলে গেলো হালাল-হারামের বিধি-বিধান । “আলাসতুগীন!” বন্ধুকে ডাকলো বুগরা খান। আলাসতুগীন ছিলো ঝুঁপড়ির অপর কক্ষে । সে বন্ধুর ডাকে চলে এলো । বুগরা খান তাকে পেয়ালা দেখিয়ে বললো, “দেখো! সুন্দরীরা কী চমৎকার পানীয়কে শরাব বলছে। নাও, আমি পান করেছি, তুমিও পান করো । ভারী মজার জিনিস।” আলাসতুগীন বন্ধুর কথায় পেয়ালা হাতে তুলে নিলো এবং পেয়ালার অবশিষ্টটুকু গলাধ$করণ করলো । কিছুক্ষণ পর বুগরা খানের মতো সেও স্বপ্নীল জগতের বাসিন্দা হয়ে গেলো। গজনী বাহিনীর দু'কমান্ডার নিজেদের জন্য শরাব হালাল করে নিলো । তারা ভারত অভিযান % ২১০ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।