Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ٢٣٧
📝 نص 📖 PDF

দায়িত্ব পালন করেছে, এজন্য তিনি রাবেয়াকে সাধুবাদ জানালেন । তার জন্যে প্রাণ খুলে দু'আ করলেন। আসেম ওমর যেদিন ষড়যন্ত্রের নকশা নিয়ে গযনীর উদ্দেশে রওয়ানা হল এর পরাজিত করতে সে কি ফাদ পেতেছে। কিভাবে সুলতানের প্রেরিত দূতকে বিভ্রান্ত করে ধোকা দিয়ে চক্রান্ত বাস্তবায়নের ক্রীড়নক বানিয়েছে । বিজি রায় দাউদের সংবাদ নিয়ে সেদিনই লাহোর চলে গেল আনন্দ পালের কাছে। আনন্দ পালকে সে বলল, অল্প ক'দিনের মধ্যে দুশমন আমাদের জালে ধরা দিচ্ছে। আপনার কাজ দাউদের নকশা অনুযায়ী পথিমধ্যে মাহমুদের সৈন্যদের নাস্তানাবুদ করে দেয়া । আনন্দ পাল বিজি রায়ের কথা শুনে বলল, “আপনি কিভাবে দাউদের কথায় আশ্বস্ত হলেন? দাউদ নিজেও তো একজন মুসলমান। দাউদ চক্রান্ত করে আমাদের সর্বনাশ ঘটাবে না এমনটা কি করে বিশ্বাস করা যায়? মুসলমানদের উপর এতোটা ভরসা করা কি ঠিক হবে?” “আপনি এখনও জানেন না, দাউদ আসলে মুসলমান নয়! আপনার তো কারামতীদের সম্পর্কে জানা নেই। ওরা আবার মুসলমান হলো কি করে? ওরা যত অপকর্ম করে তা তো কোন অমুসলমানও করে না । ওদেরকে ধর্মহীন বললে ভুল হবে না। ওরা নামমাত্র মুসলমান। আসলে ওরা চরম ইসলাম বিরোধী । তারপরও যদি দাউদ আমাদের সাথে কোন ধরনের প্রতারণা করে তবে তার পরিণতি হবে খুবই কঠিন। সে তো চতুর্দিকে আমাদের দ্বারা পরিবেষ্টিত । প্রতারণা করলে ওর রাজ্য আমরা দখল করে ওকে হত্যা করব, না হয় জীবনের জন্যে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করব। আপনি একথা মনে করবেন না যে, মাহমুদের সৈন্যরা এই মুহুর্তে আমাদের উপর হামলা করতে আসছে। মাহমুদ চাচ্ছে মুলতানকে ওদের সেনা ঘাটি বানাতে । মুলতানকে কেন্দ্র বানিয়ে মাহমুদ আপনার ও আমার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। আমি দু'জন গোয়েন্দা পেশোয়ারে পাঠিয়েছি । যখনই মাহমুদের সৈন্যরা মুলতান থেকে রওয়ানা করবে তখনই ওরা দ্রুতগামী ঘোড়ায় চড়ে আমাকে আগাম খবর দিবে ৷ আমি ঝটিকা বাহিনীকে পাহাড়ী এলাকায় পাঠাচ্ছি। যখনই মাহমুদের বাহিনী সংকীর্ণ পথে এসে ঢুকবে ওরা পাহাড়ের উপর থেকে তীরবৃষ্টি বর্ষণ করে ওদের নাস্তনাবুদ করে ছাড়বে । তাছাড়া ওরা মাহমূদের প্রত্যেক ছাউনীতে রাতের অন্ধকারে ঝটিকা আক্রমণ করে পালিয়ে আসবে । এভাবে তারত অভিযান * ২১ দড$/৬$.21111001109.0011

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.