তাদের হৃদয় থেকে হাসি কেড়ে নিয়েছিলো, চাপা দিয়ে রেখেছিলো তাদের প্রাণোচ্ছল আবেগ । যুদ্ধ আর খুনাখুনিই নয়, এখন তাদের ইচ্ছে করে আনন্দ-উল্লাসে মেতে উঠতে, জীবনকে উপভোগ করতে । বুগরা খান বন্ধু আলাসতুগীনকে জানালো, তার ব্যথা অনেকটাই কমেছে। আলাসতুগীন দরজার দিকে তাকিয়ে ছিলো । বুগরা খানের বুঝতে বাকি রইলো না বন্ধু কিসের জন্য দরজার দিকে তাকিয়ে আছে। কিন্তু তরুণীর বদলে ঘরে প্রবেশ করলো তাদের চিকিৎসক দুই বৃদ্ধ । এদের দু'জনকে গ্রাম্য অশিক্ষিত মনে হলেও হাবভাব দেখে মনে হলো পেশাগত কাজে তারা খুবই দক্ষ । তারা ঘরে প্রবেশ করে বুগরা খানের ক্ষতস্থান থেকে প্রি খুললো, ভাঙ্গা পা দেখলো এবং শেষে দু'জন রায় দিলো, সম্পূর্ণ সেরে উঠতে আরো দিন দশেক লাগবে । তাদের থেকে কিছুটা দূরে আরেকটি ঝুঁপড়ি ঘরে দু"হিন্দু কর্মকর্তার সামনে তিন তকুণী উপবিষ্ট । এক কর্মকর্তা তরুণীদের উদ্দেশে বললো, “তোমাদের খুব সতর্ক থাকতে হবে। দু'তিন দিন ওদের কাছে বেশিক্ষণ থাকবে না। তাহলে ওদের সন্দেহ হতে পারে। দুধ নিজেরা পান করে পরীক্ষা করে নিও। স্বাদে কোনো তারতম্য ঘটলে তাতে আরো দুধ দিয়ে বেশি করে মধু মিশিয়ে নিও ।” “নেশা ধরানোর ব্যাপারে তোমরাই তো যথেষ্ট । দুধে নেশা মেশানো ছাড়া তোমরাই ওদের নেশাগ্রস্ত করার জন্য যথেষ্ট ।” বললো অপর কর্মকর্তা । “খেয়াল রেখো, তোমরা যেনো আবার নেশায় আক্রান্ত না হয়ে যাও।” বললো অপর কর্মকর্তা । “কারণ উভয়েই কিন্তু তাগড়া যুবক ।” “হয়তো এর চেয়েও আরো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তোমাদের ।” বললো এক কর্মকর্তী। “নিজের দেশ ও জাতির প্রয়োজনে তোমাদের এই ত্যাগ স্বীকার করতে হবে । এখন তোমাদের কর্তব্য হলো, পপ্তিত মহারাজের আসা পর্যন্ত ওদেরকে এখানে আটকে রাখা । পক্তিতজী একজন দক্ষ ঝষিকে সাথে নিয়ে আসবেন। তিনি এসে এদেরকে তক্তে পরিণত করবেন। এরপর দেখো, এদের হাতেই আমরা সুলতানকে হত্যা করাবো।” সুলতান মাহমুদের দুই খ্যাতিমান কমান্ডার হিন্দুদের চক্রান্তের ফাদে আটকে গেলো । দু'তিন দিনের মধ্যেই এরা তাদের কর্তব্য, দায়িত্ব ও অভিষ্ট লক্ষ্যের কথা বিস্থৃত হয়ে গেলো । তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি, দুধ ও মধুর সাথে মিশিয়ে তাদেরকে প্রতিদিন নেশাজাতীয় দ্রব্য পান করানো হচ্ছে। এরা যেহেতু শরাব পানে অভ্যস্ত ছিলো না, তাই দুধ ও মধুর সাথে মেশানো সামান্য শরাবেই ওরা ভারত অভিযান ** ২০৮ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।