Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“এ জঙ্গলেই আমাদের জন্ম।“ বললো এক তরুণী । “এই জঙ্গলে কেউ বিপদে পড়লে, কেউ কোনো আঘাতপ্রাপ্ত হলে আমরা তার সেবা-শুশ্রধা করে থাকি । আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনার খুব কষ্ট হচ্ছে?” “ব্যথা খুব বেশি ।” জবাব দিলো বুগরা খান এবং তরুণীর হাত তার হাতে তালুবদ্ধ করে নিলো। “খুব তাড়াতাড়ি সেরে উঠবেন । ঠিক আছে, আমরা আপনার খাবার নিয়ে আসছি।” এই বলে উভয়ে ঘর থেকে বেরিয়ে গেলো । তরুণীরা যখন খাবার নিয়ে প্রবেশ করলো, তখন ওরা তিনজন । একজনের হাতে হাত-মুখ ধোয়ার পানি, অপর দু'জনের হাতে পানাহার সামগ্রী ৷ খাবারের মধ্যে অন্যতম ছিলো মধু মেশানো দুধ । এক তরুণী বুগরা খান ও আলাসতুগীনের হাত-সুখ ধুইয়ে দিলো । উভয়েই দুধপান করলো এবং খাবার ও ফলফলাদি আহার করলো । তরুণীরা খাবারের শূন্যপাত্র তুলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বুগরা খানকে উচ্চৈঃস্বরে হেসে উঠতে শোনা গেলো । আলাসতুগীন বুগরা খানের হাসি শুনে গভীরভাবে তার চেহারার দিকে তাকিয়ে নিজেও হেসে ফেললো । দীর্ঘদিন পর দু'বন্ধু এভাবে প্রাণখোলা হাসলো । কারণ, হাজারো রণাঙ্গনে তাদের পরাজয় যখন অবশ্যন্তাবী হয়ে উঠেছিলো তখন গজনী বাহিনীর কারো বেঁচে থাকার আশা ছিলো না। কিন্তু দিয়ে ওদের বাহিনীকেই পদপিষ্ট করতে শুরু করলো আর রাজার ঝাণ্ডা মাটিতে লুটিয়ে পড়লো; তখন হিন্দু বাহিনী বিশৃঙ্খল হয়ে পালাতে শুরু করে। আলাসতুগীন ও বুগরা খানের প্রতি শত্রু বাহিনীকে তাড়া করার নির্দেশ হলে তারা নিজ নিজ ইউনিটকে নিয়ে শক্র বাহিনীর পিছু ধাওয়া করে। সেই যুদ্ধে তাদের বহু সহযোদ্ধা শাহাদাতবরণ করেছে । ফলে তাদের হৃদয় থেকে হাসি উধাও হয়ে গিয়েছিলো । সেই যুদ্ধে কোনো বিরতি না দিয়ে সকলকে নগরকোটের দিকে অগ্বাভিযানের নির্দেশ হলো । সেখানে পৌছেও কঠিন যুদ্ধ করতে হলো। মৃত্যু যখন চোখের সামনে থাকে, তখন মানুষ কীদে। কিন্তু এই দু'কমান্ডার কাদার লোক ছিলো না। তারা গজনী থেকে পাহাড়, নদী, জঙ্গল, সমতল ভূমি এবং শক্র বাহিনীর বাধা ডিঙ্গিয়ে বিজয়ের বেশে নগরকোট পর্যন্ত পৌছেছে। এখন বিজিত এলাকার এই ঝুপড়িতে বসে বুগরা খান যখন অষ্হাসিতে মেতে উঠলো, তখন বন্ধুর তাৎপর্যপূর্ণ হাসি দেখে আলাসতুগীনও হেসে ওঠে। আলাসতুগীন বুগরা খানের উদ্াসিত হাসিতে আন্দাজ করে, দীর্ঘ ক্রান্তিকর যুদ্ধ ভারত অভিযান *& ২০৭ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।