বেষ্টিত। আড়াল থেকে তীর নিক্ষেপ করে ন্গুকিয়ে পড়া কোনো কঠিন ব্যাপার নয়। ইত্যবসরে আলাসতুগীন পল্লী থেকে চার যুবককে নিয়ে ফিরে আসে । দূর থেকে পুরোহিত ও দু'কর্মকর্তা ভেবেছিলো, গজনীর এই সেনা হয়তো চার যুবককে বেগার খাটানোর জন্য নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর এই তিন হিন্দু দেখতে পেলো, পল্লীর চার যুবক এক ব্যক্তিকে কাধে করে নিয়ে আসছে। হিন্দু কর্মকর্তারা আলাসতুগীনকে এবার চিনে ফেলে । তাই নিরাপত্তার স্বার্থে তারা লুকিয়ে পড়লো । আলাসতুগীন যখন গ্রামে পৌছলো তখন গ্রামের অন্যান্য লোকজনও এসে জড়ো হলো । বুগরা খানকে একটি চৌকিতে শুইয়ে দেয়া হলো। গ্রামের দু'বৃদ্ধা তার আঘাত ও ক্ষতস্থান দেখতে লাগলো । একটু পরীক্ষা করে তারা ক্ষতস্থানের চিকিৎসা শুরু করে দিলো। আলাসতুগীনের বলে দেয়া কথায় বুগরা খান দুই বৃদ্ধকে তাদের ভাষায় বললো, গ্রামের লোকজন যদি তাদের সাথে কোনো ধরনের দুরভিসন্ধিমূলক কিছু করে, তাহলে সারা গ্রাম জ্বালিয়ে দেয়া হবে এবং গ্রামের ছেলে-বুড়ো সবাইকে পাইকারী হারে হত্যা করা হবে। “আপনারা আমাদের শাসক-প্রভু ৷ গোটা গ্রামের মানুষ আপনাদের সেবায় একপায়ে দাড়িয়ে থাকবে । উল্টো-সিধা করার দুঃসাহস কে করবে? আমরা এর চেয়েও বেশি আঘাতের সুচিকিৎসায় দক্ষ । কোনো চিন্তা করবেন না। 8/৫ দিনের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।” আলাসতুগীন ও বুগরা খানের জন্য একটি ঝুঁপড়ির মতো ঘর খালি করে সেটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলো । গ্রামের লোকজনের কাছে সবচেয়ে উন্নত যে বিছানা ছিলো, তাই তাদের জন্য বিছিয়ে দেয়া হলো। রাতে শুয়ে শুয়ে আলাসতুগীন বুগরা খানকে বললো, প্রত্যুষে সে সেনা ক্যাম্পে গিয়ে বুগরা খানকে এখানে থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু বুগরা খান তাতে আপত্তি করে বললো, তাকে একাকী ফেলে যাওয়া ঠিক হবে না। একাকীত্ের সুযোগে গ্রামের লোকজন তাকে গায়েব করেও দিতে পারে, নয়তো ক্ষতস্থানে বিষ প্রয়োগ করে ক্ষতি করতে পারে৷ দীর্ঘ ক্লান্তি, ক্ষুধা, পিপাসায় কাতরতার কারণে দু'কমান্ডার কিছুক্ষণ পরই গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু তাদের ঘর থেকে কিছুটা দূরেই অপর একটি ঘরে হিন্দু পুরোহিত, কর্মকর্তা ও চিকিৎসক ক্ষীণ আওয়াজে সলাপরামর্শ করছিলো । পুরোহিত অন্যদের বললো, এই দু'সেনা অফিসারকে আমরা নিজেদের ভারত অভিযান *% ২০৫ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।