Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

গিয়ে খঞ্জর দিয়ে তাকে হত্যা করবো । আমরা নিজেদের জীবনের মায়া করি না মহারাজ । যদি আমাদের দু'জনের জীবনের বিনিময়েও হয়... 1” “এটা করতে পারলে তোমরা পরজনমে এদেশের মহারাজা হবে ।” বললো পুরোহিত । “ব্রাহ্মণ ও রাজপুতরাও তোমাদের পায়ে মাথা ঠেকাবে ।” পণ্ডিত একটু গন্তীর হয়ে ভেদকথা বলার মতো করে বললো, “আমিও এ কথাই ভাবছিলাম, কিভাবে ওই একটি মাত্র লোককে হত্যা করা যায়। আমার সাথে যে তিন তরুণী এসেছে তোমরা কি তাদের সৌন্দর্য দেখেছো? আমি ভাবছি, কি করে ওদেরকে উপটৌকন হিসেবে সুলতানের কাছে পৌছানো যায়। ওরা সেখানে পৌছতে পারলে তার খাবারে বিষ প্রয়োগ করতে পারতো ।” “অসম্ভব ।” বললো এক কর্মকর্তা । “আমাদের বলা হয়েছে, এই সুলতান নাকি পাথরের মতো কঠিন । মদ ও নারীর প্রতি তার মোটেও আসক্তি নেই। এ জন্য তার সৈন্যরা কোনো অঞ্চল জয় করলেও সেখানকার কোনো নারীর ইজ্জতের উপর কোনো আঘাত হানে না। কোনো নারীর সন্ত্রমহানির ঘটনা ঘটে না। সুলতান মাহমুদকে নারীর ফাঁদে ফেলা সম্ভব নয়। অন্য কোনো পথ ভাবতে পারেন।” “অথচ নারী আর মদই আমাদের মহারাজাদের ভুবিয়েছে।” বললো পুরোহিত । “আর মুসলমানদের বিজয়ের মূল কারণ হলো তারা মদ ও পরনারী তভোগকে ঘৃণা করে। তদুপরি আমাদের কিছু একটা করতেই হবে । আমাদের আরো ভাবতে হবে । আমি রাতে ঘৃমাতে পারি না। জীবনভর যে কৃষ্ণমূর্তির পৃজা করে কাটিয়েছি, নির্জের চোখের সামনে তাদের অমর্যাদা হতে দেখেছি। এ জন্য এদেশের উপর ভগবানের অভিশাপ পড়বে, আমার উপর পড়বে, তোমাদের উপরও পড়বে ।” নগরকোট মন্দির সুলতানের বাহিনী পদানত করেছে প্রায় ৮/১০ দিন হয়েছে। ক'দিন ধরে এই হিন্দু কর্মকর্তা ও পুরোহিত পাহাড়ের পাদদেশের এই পল্লীতে আত্মগোপন করে আছে। হিন্দু দু'কর্মকর্তা তাদের বেশ বদল করে দু'-দু'বার পাহাড়ের উপরে অবস্থিত দুর্গে গিয়েছিলো সুলতান মাহমুদকে হত্যা করার জন্য। কিন্তু সুলতানকে হত্যা করার কোনো সুযোগ তারা পায়নি। এরপরও তারা হতোদ্যম হয়নি । পণ্ডিতের কথাও তাদের হতাশাগ্রস্ত করেনি। সুলতান বিজিত এলাকা পর্যবেক্ষণে বের হলে দূর থেকে বিষাক্ত তীর নিক্ষেপ করে তাকে হত্যা করার মানসে দু'কর্মকর্তা দু'টি ধনুক, প্রয়োজনীয় সংখ্যক তীর সংগ্রহ করেছে। এলাকাটি ছিলো জঙ্গলাকীর্ণ এবং উচু-নীচু অসংখ্য পাহাড়ে ভারত অভিযান * ২০৪ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।