Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

রাজপুত ধারার রক্ত আছে। তোমরা কি দেখেছিলে শ্রেচ্ছদের ঘোড়াগুলো আমদের মন্দিরের প্রধান ফটক ভেঙ্গে কিভাবে প্রবেশ করেছিলো? তোমরা কি উপর থেকে নীচে ফেলে ঘোড়ার পায়ে পিষে টুকরো টুকরো করেছে? আমি নিজ চোখে দেখেছি, শ্রেচ্ছ সৈন্যরা আমাদের সরস্বতী ও ভগবতী মূর্তিকে পায়ের নীচে পিষ্ট করেছে। এক মুসলমান সৈন্য আমাদের মন্দির চুড়ায় উঠে আযান দিয়েছিলো, তা কি তোমরা শুনেছিলে? হয়তো শুনে থাকবে । হয়তো পবিত্র গীতা ও মূর্তি মুসলমানদের পদপিষ্ট হতেও দেখে থাকবে । তোমরা রাজপুত হলে শক্রদের হাতে জীবন বিসর্জন দিতে কিন্তু জীবন নিয়ে পালিয়ে আসতে না। “না না মহারাজ!” এক কর্মকর্তা পণ্ডিতের পায়ের দিকে হাত প্রসারিত করে বললো । “আমরা কাপুরন্ষ নই পঞ্জিত মহারাজ ।” “হাত সরিয়ে নাও।” ঘৃণাভরে বললো পুরোহিত। “তোমরাও স্লেচ্ছ। যে সৈনিক নিজ ধর্মের জন্য জীবন উৎসর্গ করতে পারে না, তার স্বজাতির কোনো পল্লীতে থাকার অধিকার নেই। তোমাদের উচিত জঙ্গলের জীব-জন্তুদের সাথে বসবাস করা । তোমরা কি ধারণা করতে পারো, আমি এই তিন কুমারীকে কিভাবে শক্র বাহিনীর ঝেষ্টনীর মধ্য থেকে বের করে নিয়ে এসেছি? আমি ওদের চেহারায় কালি মাখিয়ে পুরুষের কাপড় পরিয়ে বের করে নিয়ে আসি । আর যারা মন্দিরে রয়ে গেছে তারা কী কঠিন অবস্থার শিকার হয়েছে, তা কি তোমরা জানো!” “আমরা এই পরাজয়ের প্রতিশোধ নেবো মহারাজ ।” বললো অপর কর্মকর্তা । “হু, তোমরা যদি সত্যিই আত্মমর্ষাদা বোধসম্পন্ন হতে, তাহলে মন্দির থেকে তোমরা পালিয়ে আসতে না, মন্দির থেকে তোমাদের লাশ বের হতো । তোমাদের আত্মা থাকতো আকাশে । আসলে তোমরাও দ্লেচ্ছ, আত্মপরিচয় লুকিয়ে তোমরা হিন্দু সমাজে বসবাস করছো । দেখো, গজনীর এই সুলতান দেশের অন্য মন্দিরগুলোরও একই অবস্থা করবে । আজ নগরকোট ধ্বংস হয়েছে, আগামীকাল থানেশ্বরের পালা । তোমরা কি জানো, থানেশ্বর আমাদের কাছে এতোটাই পবিত্র মুসলমানদের কাছে মক্কা-মদীনা যেমন পবিভ্র। হায়, আজ যদি আমার এই বৃদ্ধ শরীরে শক্তির সঞ্চার হতো, আমি যদি গজনীর মুসলতানকে নিজ হাতে হত্যা করতে পারতাম!” ভারত অভিযান €% ২০২ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।