মহারাজা আনন্দ পাল যুদ্ধে পরাজয়ের পর উপটঢৌকন হিসেবে দু'হাজার দাস দিয়েছিলো । তাছাড়া কিছু সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হাতি সুলতান হিন্দু বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন আর কিছু হাতি হিন্দু রাজা-মহারাজারা পরাজয়ের পর বশ্যতা স্বীকার করে তাকে উপহার দিয়েছিলো ৷ যে পরিমাণ সৈন্য নিয়ে তিনি গজনী ত্যাগ করেছিলেন, ফেরার সময় সংখ্যা তার চেয়ে অনেক কম ছিলো । বিজিত এলাকার প্রশাসনিক ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে কিছু সৈন্যকে ওখানে রেখে আসতে হলো । এছাড়া তার কোনো সৈন্য শক্রর হাতে বন্দী না হলেও একটা উল্লেখযোগ্য অংশ যুদ্ধে শাহাদাতাবরণ করেছিলো। এই কঠিন সময়ে তার অন্যতম দু'*কমান্ডারুকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এরা প্রতিপক্ষের হাতে মারাও যায়নি । আবার সুলতান মাহমুদ নগরকোটের প্রশাসনিক কাজেও এ দু'জনকে রেখে আসেননি । এদের একজন কমান্ডার বুগরা খান আর অপরজন কমান্ডার উলস্তগীন। উভয়েই ছিলো আকর্ষণীয় দেহ-সৌষ্ঠবের অধিকারী টগবগে যুবক । বুগরাখান ছিলো পেশোয়ার অঞ্চলের অধিবাসী । সে গজনী থেকে মাঝে মধ্যে পেশোয়ার যাতায়াত করতো বলে হিন্দুস্তানের স্থানীয় ভাষা বুঝতো এবং অল্প বিস্তর বলতেও পারতো । সুলতান মাহমুদের সৈন্যরা যখন নগরকোট দুর্গ জয় করে, তখন বুগরা খান পার্থ্ববতাঁ একটি পাহাড়ের চূড়ায় তার ইউনিট নিয়ে মোতায়েন ছিলো । বুগরা খানের সৈন্যরা যখন দেখলো মুসলমানরা দুর্গের প্রধান ফটক ভেঙ্গে ফেলেছে তখন তার ইউনিটের সৈন্যরা উর্ধস্বাসে দুর্গের দিকে ঘোড়া ছুটায়। বুগরা খান তার ঘোড়াকে সবার আগে নিয়ে যাওয়ার জন্য তাড়া দেয়। হঠাৎ ঘোড়া এমনভাবে লক্ষ দিয়ে ছুটতে লাগলো যে বুগরা খান নিজে তাল সামলাতে না পেরে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। তার ঘোড়াটিও বুগরা খানের এভাবে পড়ে যাওয়ায় ভয় পেয়ে তাকে ফেলে দৌড়ে চলে যায়। পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে গড়াতে গড়াতে বুগরা খান নীচে চলে যায়। তার উভয় পা মচকে যায়। শরীরে কয়েক স্থানে ক্ষতের সৃষ্টি হয়। তার পক্ষে সোজা হয়ে দাড়ানো সম্ভব হচ্ছিলো না। এমতাবস্থায় হিন্দু সৈন্যরা প্রাণ বাচানোর জন্য এদিক-ওদিক পালাচ্ছিলো । হিন্দুদের পালাতে দেখে বুগরা খান ঝৌপ-ঝাড়ের আড়ালে নিজেকে লুকাতে চেষ্টা করছিলো । কারণ, হিন্দু সৈন্যদের সামনে পড়লে আর তাকে প্রাণে বাচিয়ে রাখতো না। ভারত অভিযান « ১৯৮ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।