Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদ সংগ্হহ করেছিলো । হাজরো থেকে নগরকোট পর্যস্ত গোটা অঞ্চল সুলতান ইসলামী শাসনের অন্তর্ভুক্ত করে নিলেন। সেই যুদ্ধের শোচনীয় পরাজয়ের গ্রানি সইতে না পেরে রাজা আনন্দ পাল কয়েক দিন পর মৃত্যুবরণ করে। সুলতান নতুন বিজিত এলাকায় থেকে তার প্রশাসনকে শক্তিশালী করার প্রতি মনোনিবেশ করলেন । ঠিক এ সময় তার কাছে সংবাদ এলো, গৌড় অঞ্চলে মুহাম্মদ নামের এক আফগান শাসক ১০ হাজার সৈন্য সমাবেশ করেছে এবং গৌড়ি সম্প্রদায়ের সব লোক তার সহযোগী হতে শুরু করেছে। সেটিও ছিলো এক গৃহযুদ্ধের খবর । কালবিলম্ব না করে ১০০৯ খৃষ্টাব্দ মোতাবেক ৪০০ হিজরী সনে সুলতান মাহমুদকে বাধ্য হয়েই গজনী ফিরে যেতে হলো এবং আরেকবার নামধারী মুসলিম বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে হলো । মানুষ ও শয়তানের লড়াই নগরকোট মন্দিরের মুর্তি ও হিন্দু আখড়া জয় করে সেখানে ইসলামী শাসন প্রবর্তনের পর সুলতান মাহমৃদ গৌড়দের বিদ্রোহ দমনে গজনী ফিরে যাচ্ছিলেন । কারণ, গৌড়ি সম্প্রদায় তার রাজধানী সুরক্ষার প্রশ্নে ঝুঁকি ও হুমকি সৃষ্টি করেছিলো । এটা ছিলো সুলতান মাহমৃদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয় । তিনি মজবুত করতে চেয়েছেন, ততোবারই সুলতানের অবর্তমানে কোনো না কোনো মুসলিম বেঈমান গজনী আক্রমণে প্রলুব্ধ হয়েছে। ফলে সংবাদ পেয়েই সুলতানকে রাজধানী রক্ষার জন্য গজনী ফিরে যেতে হচ্ছিলো । তিনি হিন্দুস্তানে তার প্রশাসনিক ভিত মজবুত করার অবকাশ পেলেন না। হিংসাপরায়ণ অমুসলিম এঁতিহাসিকরা তার এই অগত্যা ফিরে যাওয়ার বিষয়ে বস্তুনিষ্ঠ ও প্রকৃত সত্য উদঘাটন না করে সুলতান মাহমৃদের নামে কলংক লেপন করেছে। তারা বলেছে, সুলতান মাহমুদ ধন-সম্পদ লুটতরাজের জন্য মন্দিরে আক্রমণ করতো, মূর্তি ভেঙ্গে দিতো, মন্দিরে স্বর্ণ-মণিমুক্তা যা থাকতো তা সংখহ করতো । তাই লুটতরাজ শেষ হলেই সে পুনরায় গজনী ফিরে যেতো। হিন্দস্তানে ইসলামী শাসন প্রবর্তনে এবং মুসলমানদের শাসন প্রক্রিয়া শক্তিশালীকরণে সুলতান মাহমূদ আন্তরিক ছিলো না। দু'হাজার হিন্দু বন্দীকে সাথে করে গজনী ফিরে যাচ্ছিলেন সুলতান। প্রকৃতপক্ষে এরা বন্দী ছিলো না, তখনকার রীতি অনুযায়ী এরা ছিলো দাস। ভারত অভিযান *% ১৯৭ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।