Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

সম্মিলিত বাহিনী হয়ে পড়লো কাণ্ডারীহীন। তখন ছিলো শীতের মওসুম। ডিসেম্বরের শেষ দিন। পাশের পাহাড়গুলো বরফে ঢাকা । শীতের তীব্রতা ছিলো সমতলের হিন্দুদের জন্য অসহনীয়। এই সময়টার. জন্যই সুলতান অপেক্ষা করছিলেন। সুলতান যখন দেখলেন, শক্র বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছে, তখন তিনি তার সকল সৈন্যকে সরাসরি আক্রমণে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন এবং শক্র বাহিনীর পশ্চান্ধাবন করার হুকুম করলেন। প্রধান সেনাপতির দু'হাজার রিজার্ভ ফোর্স আর ডেপুটি সেনাপতি আরসালানের অধীনস্ত দশ হাজার আফগান, তুকীঁ ও খিলজী সৈন্য হিন্দু বাহিনীর উপর একই সাথে ঝাঁপিয়ে পড়লো । ততোক্ষণে শক্রবাহিনী আক্রমণ নয়- আত্মরক্ষা এবং পশ্চাদপসরণে লিপ্ত । কাসিম ফারিশতা লিখেন-_ পালাতে গিয়ে হিন্দু বাহিনীর ২০ হাজার সৈন্য নিহত হয়। যারা অস্ত্র সমর্পণ করলো এদের বন্দী করা হলো । সুলতানের নদীর পাড়ের ঝটিকা বাহিনীও ততোক্ষণে এসে মূল বাহিনীর সাথে যোগ দিয়েছে। তাড়া করার নির্দেশ দিলেন। শক্র সেনাদের তাড়া করতে গিয়ে মুসলিম বাহিনী নগরকোটে পৌছে গেলে তার গোয়েন্দারা জানালো, নগরকোটের এ মন্দিরকে হিন্দু রাজা-মহারাজারা অন্যতম একটি সামরিক ঘাটিতে পরিণত করে রেখেছে। এটিকে রক্ষার জন্য হিন্দু সেনাক্যাম্প স্থাপন করেছে। সুলতান একথা শুনে আর অগ্রসর না হয়ে নগরকোট মন্দির অবরোধের নির্দেশ দিলেন । রাজা আনন্দ পালের সেনা ও কালিগ্ররের সৈন্যরা ইচ্ছা করলে নগরকোট মন্দিরকে বাচাতে পারতো কিন্তু তীত-সস্ত্স্ত হয়ে ওরা বিক্ষিপ্ত হয়ে যায়। সুলতান মন্দির অবরোধ করে দূর থেকে এর ভেতরে পাথর নিক্ষেপের নির্দেশ দেন। মন্দির ও মন্দির রক্ষাকারী সেনাদের অবস্থান ছিলো পাহাড়ের উপর । এ জন্য সুলতানের পক্ষে ওদেরকে সরাসরি আঘাত হানা সম্ভব হচ্ছিলো না। দু'তিন দিন অবরোধ করে প্রধান ফটক ভাঙ্গার জন্য জোরদার আক্রমণ হানলে ভীতসন্তস্ত হয়ে মন্দিরের লোকজন ফটক খুলে দিয়ে আত্মসমর্পণ করে। সুলতান মাহমুদ মন্দিরে প্রবেশ করে প্রথমেই মূর্তিগুলোকে পাহাড়ের উপর থেকে নীচের দিকে ফেলে দিলেন। সেগুলো ভেঙ্গেচূড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো । নগরকোট মন্দিরে ছিলো সম্পদের বিশাল ভাণ্ডার । মন্দির থেকে সাত কোটি স্বর্ণের চাকতি বের হলো। স্বর্ণের অলংকার ছিলো মণকে মণ। হীরা-মতি-পান্নাও মণ হিসেবে ওজন করতে হয়েছিল । সুলতান মাহমুদকে পরাজিত করার জন্য হিন্দু পণ্ডিত ও রাজা-মহারাজারা প্রজাদের কাছ থেকে এসব ভারত অভিযান % ১৯৬ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।