ক্যাম্পে আটকা পড়ে । আত্মরক্ষামূলক যুদ্ধ করতে বাধ্য হচ্ছিলেন। কিন্তু তিনি তার বাহিনীকে যেভাবে সাজিয়ে রেখেছিলেন এর সুফল দেখা দিলো । ভতোক্ষণ পর্যন্ত সুলতানের প্রধান সেনাপতি আবদুল্লাহ আলতাঈ যে পাচ হাজার অশ্বারোহী রিজার্ভ সৈন্য নিয়ে অপেক্ষা করছিলেন, এরা তখনো গুরখা বাহিনীর বিরুদ্ধে মোকাবেলায় প্রবৃত্ত হয়নি । ইঙ্গিত পেয়ে সেনাপতি আবদুল্লাহ আলতা গুরখাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করলেন । শুরু হলো গুরখাদের কচুকাটা করা । ততোক্ষণে গুরখারা ক্ষান্ত হয়ে পড়েছে আর সংখ্যারও যথেষ্ট-হ্াস পেয়েছে। গুরখারা জীবন বাচানোর জন্য যখন পরিখায় ঝাঁপিয়ে পড়ছিলো, তখন আলতাঈ'র রিজার্ভ সৈন্যরা তীর ও বল্লমের আঘাতে তাদের ধরাশায়ী করছিলো । যুদ্ধের এই অবস্থা দেখে মুসলমানদের সোজা হয়ে দাড়ানোর অবকাশ না দেয়ার লক্ষ্যে সকল সেনাকে একযোগে ঝাপিয়ে পড়ার নির্দেশ দেয়া হলো । মুসলমান শিবিরের অভ্যন্তরীণ অবস্থা আনন্দ পালের জানা ছিলো না। সেখানে তখন গুরখারা কচুকাটা হচ্ছিলো । রাজা আনন্দ পাল বিজয় অবশ্যন্তাবী ভেবে তার হস্তি বাহিনীসহ নিজে সামনে অগ্রসর হয় এবং তার ঝাণ্তা আরো উচু করে তুলে ধরা হয়। সুলতানের সেনাপতি আবদুল্লাহ আলতাঈ'র দু'হাজার রিজার্ভ সৈন্যের একটি অংশ রাজা আনন্দ পালের বাহিনীর একপ্রান্তে ঝাঁপিয়ে পড়লো । এঁতিহাসিক ফারিশতা লিখেন, লক্ষাধিক শক্রর মোকাবেলায় মাত্র ৬ হাজার সৈনিক মোটেও উল্লেখ করার মতো নয়। কিন্তু তদুপরি অলৌকিক ঘটনার মতোই বিস্ময়করভাবে মুসলিম বাহিনী রাজার বিশাল বাহিনীর উপর অল্পক্ষণের মধ্যে প্রাধান্য বিস্তার করে ফেললো । রাজার বাহন হাতির মুখে বিদ্ধ হলো কয়েকটি তীর । হঠাৎ রাজার হাতির চোখে একটি তীর বিদ্ধ হলে সেটি বিকট চিৎকার দিয়ে পেছনে ফিরে নিজ বাহিনীর মধ্যে দৌড়বাঁপ শুরু করলো । রাজার ঝাণ্তা মাটিতে পড়ে যায়। হিন্দু বাহিনীর ঝান্তা আর উচুতে তুলে ধরা সম্ভব হলো না। রাজার হাতির বিকট চিৎকারে অন্যান্য হাতিও ভড়কে গিয়ে এদিক-সেদিক ছুটাছুটি শুরু করে। ফলে নিজ হস্তি বাহিনীর পায়ের তলায় পিষ্ট হতে লাগলো হিন্দু বাহিনী । রাজার হাতি প্রচণ্ড আঘাত পেয়ে সবকিছু মাড়িয়ে রাজাকে নিয়ে পিছু পালাতে দেখে হামলা করেছে। তাই রাজা পশ্চাদপসরণ করছে। কিছু না ভেবেই তারা পালাতে শুরু করলো । ভেঙ্গে গেলো সম্মিলিত বাহিনীর চেইন অব কমান্ড। ভারত অভিযান €% ১৯৫ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।