গেরিলা দলে বিভক্ত করেন এবং কিছুসংখ্যক সৈন্যকে নদীর তীরবর্তী এলাকায় ছড়িয়ে দিলেন। পেশোয়ার ও গজনীর নিরাপত্তার জন্য তিনি নদীকে পুরোপুরি কাজে লাগানোর প্রান করলেন। এছাড়া তার সেনা শিবিরের চতুর্দিকে তিনি পরিখা খনন করালেন । শিবিরের ভেতরে মরিচাবন্দী হয়ে প্রতিপক্ষকে প্রতিরোধ করাকে সমীচীন ভাবলেন । আরো কিছু নতুন কৌশলের কথা তিনি ভাবছিলেন কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত করাও তার জন্য ছিলো ঝুঁকিপূর্ণ । কারণ, প্রতিদিনই নতুন নতুন লোক ও সেনা এসে হিন্দু বাহিনীর সাথে যোগ দিচ্ছিলো । সুলতান দেখলেন, হিন্দু বাহিনী এখনো যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেনি। আল্লাহর উপর ভরসা করে একদিন ভোরবেলায় ফজর নামাযের পরক্ষণেই এক হাজার তীরন্দাজ ঝটিকা সৈন্যকে শক্র সেনাদের উপর আক্রমণের নির্দেশ দিলেন। বাহিনীর সবাই ছিলো ধাবমান অশ্বারোহণ ও লক্ষ্যভেদী তীরন্দাজে পারদর্শী । ৩৯৯ হিজরী মোতাবেক ২৯ রবিউস সানি ১০০৮ খৃষ্টানদের ৩১ ডিসেম্বর । বিখ্যাত এঁতিহাসিক গারদিজী স্বচক্ষে দেখা সেই যুদ্ধের বর্ণনায় বলেন, মাত্র এক হাজার তীরন্দাজকে আক্রমণে পাঠিয়ে সুলতান যেনো ভিমরুলের চাকে টিল দিলেন। শক্র বাহিনী এদেরকে এভাবেই তুচ্ছজ্ঞান করলো, কোনো গুরুত্বহীন জিনিস লোকেরা যেমন অবজ্ঞাভরে আবর্জনায় ফেলে. দেয়। শক্রবাহিনীর ৩০ হাজার অশ্বারোহী ১ হাজার মুসলিম তীরন্দাজের উপর হামলে পড়লো । গুরখা জাতি সেই সময় কোনো ধর্ম-কর্ম পালন করতো না। কিন্তু তাদের বিশ্বাস ছিলো, আদিতে তারাও হিন্দুদের অংশ ছিলো । এই বিশ্বাস থেকে হিন্দুদেরই সহযোগী ছিলো গুরখা সমাজ । এরা এতোটাই লড়াকু ও হিংস্র ছিলো যে, শীত-্রীক্ব, পাহাড়-সমতল সবসময় সব জায়গায় খোলা মাথায় কোনো ঢাল ছাড়াই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তো । এঁতিহাসিক কাসিম ফারিশতা লিখেন- গুরখা সৈন্যরা কয়েক মিনিটের মধ্যে সুলতানের অশ্বারোহী তীরন্দাজদের উপর ঝাঁপিয়ে পড়ে । মুহূর্তের মধ্যে পাচশ' মুসলিম সৈন্যকে শহীদ এবং বহু সেনাকে ক্ষতবিক্ষত করে ফেলে । সুলতানের ক্যাম্পে গুরখারা ঢুকে পড়ে । কিন্তু সুলতানের পরিখা গুরখাদের পেছনে ফেরা অসম্ভব প্রমাণ করে । সুলতান আশংকা করছিলেন, প্রতিপক্ষের গোটা ফৌজ যদি*একযোগে আক্রমণ করে, তাহলে অল্প সময়ের মধ্যেই যুদ্ধের অবসান ঘটিয়ে দেবে । সুলতান তার সৈন্যদের নিয়ে ভারত অভিযান *% ১৯৪ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।