Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

র্‌ বৃ ফেলে পালাতে শুরু করে। পক্ষান্তরে সুলতান মাহমূদ তার রণকৌশল্‌ ও জানবাজ যোদ্ধাদের পরিবর্তে আল্লাহর দয়া ও অনুগ্রহের ভরসা করতেন। প্রত্যেক লড়াইয়ের আগে তিনি দু'রাকাত নফল নামা আদায় করে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতেন। নিজের রণকৌশলের প্রতি তিনি ছিলেন আস্থাশীল সেই সাথে এ বিষয়টিও তাকে শক্তি যোগাতো যে, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে তিনি যুদ্ধ করেন না, স্রেফ আল্লাহর জমিনে আল্লাহর দীনকে বিজয়ী করার জন্যই তিনি রণাঙ্গনে অবতীর্ণ হন। সম্মিলিত হিন্দুদের বিশাল বাহিনী দেখে তার সেনাদের সর্বশেষ নির্দেশনা দিতে গিয়ে তিনি বললেন-_ “বন্ধুরা! বদর যুদ্ধে মুসলিম বাহিনীর চেয়ে তিনগুণ বেশি বেঈমান বাহিনীকে নবীজী পরাজিত করেছিলেন। সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে আমাদের । আমি আজ তোমাদের কয়েকটি কথা বলতে চাই ।' নিজের অশ্থে আরোহণ করা অবস্থায় সেনাদের উদ্দেশ্যে সুলতান বলতে লাগলেন, “আমি তোমাদের এই আত্মতুষ্টিতে ভুলিয়ে রাখতে চাই না যে, বিজয় তোমাদেরই হবে । তবে এ কথা তোমাদের মদদ করবেন । মনের মধ্যে এই চেতনা রাখো, তোমরা আল্লাহর সত্য ধর্মের জন্য যুদ্ধ করছো। আল্লাহর কোনো শক্রকেই তোমরা জীবিত থাকতে দেবে না। তোমাদের সামনে এখন পাহাড় দাড়ানো । এই পাহাড়কে অজেয় মনে করে যদি জীবনের প্রতি তোমরা বেশি দরদী হয়ে উঠো, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্ধ। মনে রাখবে, পাহাড় যতো দুর্ভেদ্য ও দুর্গম হোক না কেন, আমরা একে টুকরো টুকরো করে ফেলবো । নিজেদের কম জনবল আর শক্রদের সংখ্যাধিক্যের কথা ভুলে যাও । মনে রেখো, যুদ্ধ মনের জোরে হয়ে থাকে । আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহ তাদেরই মদদ করেন যারা আল্লাহর নামকে উচ্চকিত করার জন্য বিজয়ের আশা নিয়ে রণাঙ্গনে অবতীর্ণ হয়।' নিজ বাহিনীর ছোট্ট দু'টি ইউনিটকে নিজের প্রত্যক্ষ কমান্ডে নিয়ে সুলতান মাহমুদ সিন্ধু নদের পাঞ্জাব তীরে তাবু গাড়লেন। তার গোয়েন্দাদের চোখে যেমন হিন্দু বাহিনীর বর্ণনা তিনি শুনেছেন, নিজের চোখে দেখেও তিনি হিন্দু বাহিনীকে পরখ করেছেন। হিন্দু বাহিনী এবার বিজয়ের নেশায় উন্যত্ত। তাই তিনি সেনা কমান্ডারদের উদ্দেশ্যে বললেন- “এবার হিন্দুরা বিজয়ের নেশায় উন্মত্ত, তাই এন আমাদেরকে খুবই ঠাণ্ডা মাথায় তেবে-চিন্তে অগ্রসর হতে হবে ।' তিনি পূর্বের যুদ্ধ & পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে সেনাবাহিনীকে কয়েকটি ঝটিকা বাহিনী ও ভারত অভিযান %*% ১৯৩ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।