অপেক্ষা করছে। ব্রাহ্মগপালের মা পণ্ডিতের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছিলো। বেলা এক প্রহর পার হলেও যখন পন্তিতকে গঙ্গাতীর থেকে ফিরে আসতে দেখা গেলো না, তখন খধির খোজে বেরিয়ে পড়লো লোকজন । দিনের শেষভাগে অনুসন্ধানকারী লোকজনও ফিরে এলো । কোথাও পণ্ডিত ও সামুরাতির খোজ পাওয়া গেলো না। অনুসন্ধানকারীরা গঙ্গাতীরে যাওয়ার পথে দেখতে পেলো রক্তের ছোপ ছোপ দাগ। কিন্তু সেই রক্তের কোনো পরিচয় পাওয়া গেলো না। সেই রক্তের দাগ জন্ম দিলো বহু কাহিনী। অনেকেই অনেকভাবে রক্তের ব্যাখ্যায় গল্প তৈরি করলো । কিন্তু কোনো ব্যাখ্যা-বিশ্লেষণও নগরকোটের পণ্তিত ও সামুরাতির অস্তিত্ব উদ্ধার করতে পারলো না। এমতাবস্থায় সম্মিলিত হিন্দু বাহিনীর প্রধান সেনাপতি ব্রাহ্ষণপালের মা দেবদেবীর অভিশাপের ও অসস্তুষ্টির ভাবনায় মানসিকভাবে মুড়ে পড়লো ৷ ভয় করতে লাগলো, না জানি দেব-দেবীর পক্ষ থেকে কোন গজব আপতিত হয় কিনা । সং কক গজব আপতিত হচ্ছিলো সুলতান মাহমুদের উপর, তাদের উপর নয়। দৃশ্যত হিন্দুরা এতো বিপুল সেনা সমাবেশ ঘটাবে, তা সুলতান আগে আন্দাজ করতে পারেননি । বিপুল সেনা সমাবেশ থেকে কিভাবে সুলতান নিজের বাহিনীকে নিরাপত্তা দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। সম্মিলিত হিন্দু বাহিনীর দুর্বলতাগুলো ইংরেজ এঁতিহাসিকের লেখায় পরিষ্কার হয়ে উঠেছে। ইংরেজ এরতিহাসিক স্যার ভিএ স্মিথ লিখেন- “হিন্দু বাহিনীর সবচেয়ে বড় দুর্বলতা ছিলো বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন রাজ্যের সেনাদেরকে একই কমান্ডের অধীনে ন্যস্ত করা । অথচ এই কমান্ডার অন্যান্য বাহিনীর রণকৌশল ও যুদ্ধপারদর্শিতা সম্পর্কে কিছুই জানতো না। দ্বিতীয়ত, হাই কমান্ডের প্রতি অন্যান্য সেনাধ্যক্ষদের আস্থা ছিলো না। তাদের মধ্যে সমন্বয়ের প্রচণ্ড অভাব ছিলো । তৃতীয়ত, হাজার হাজার বেসামরিক লোককেও এই বাহিনীতে তাদের আবেগ ও দৈহিক সামর্থের বিচারে অন্তর্ভূক্ত করা হয়েছিলো। অথচ এরা কোনো দিন যুদ্ধক্ষেত্র পর্যন্ত দেখেনি । রণকৌশল সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিলো না। চতুর্থত, হিন্দু বাহিনী ছিলো সংখ্যাধিক্যে ও সামরিক সরঞ্জামের প্রতি অতিশয় নির্ভরশীল ।' হিন্দু বাহিনীকে মানসিকভাবে শক্তি যোগাতো সেনাবাহিনীর সহগামী হিন্দু পুরোহিত ও তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন দেবদেবীর মূর্তি। মুসলমান সেনারা ভারত অভিযান * ১৯২ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।