তারা সবাই কুকুরকে ধরার জন্য এদিকে দৌড়ে এলে আলো-আধারীর মধ্যে সামুরাতি লুকাতে চেষ্টা করছিলো । কিন্তু লুকানোর মতো যুৎসই জায়গা পাচ্ছিলো না সামুরাতি। দৌড়-বাঁপের মধ্যে গলার আওয়াজ শুনে যখন আগত্বুকদের কণ্ঠ আরমুগানী ও তার সেবিকার কণ্ঠের মতো মনে হলো তখন ভাবনায় পড়লো, সে কোনো স্বপ্র দেখছে না তোঃ না, আর লুকানোর চেষ্টা করলো না সামুরাতি । সামুব্রাতি তাদের মুখোমুখি হয়ে বললো, কিভাবে এখানে নীত হয়েছে। অতি সংক্ষেপে আরমুগানীও সামুরাতিকে জানালো তারা কি করে এ পর্যন্ত এসেছে। অকুস্থলে বেশিক্ষণ অপেক্ষা করা ঝুঁকিপূর্ণ ভেবে তারা সবাই যে জায়গায় উট ও ঘোড়া বেধে রেখেছিলো, সেখানে ফিরে এলো । যারকা ও সামুরাতিকে একটি উটের পিঠে, সেবিকাকে আরেকটি উটের উপর সওয়ার করিয়ে অন্যরা ঘোড়ায় চড়ে বসলো । খুব দ্রুতগতিতে স্থান ত্যাগ করে অগ্রসর হতে লাগলো আরমুগানীর কাফেলা । তাদের ফেরার গন্তব্য এখন লাহোর নয়, বেরা । লাহোর এখন আর তাদের কারো জন্যই নিরাপদ নয় । পরিচিত পথ ছেড়ে বিজন জঙ্গল ও অচেনা পথ ধরে তারা অগ্রসর হতে লাগলো । তাদের পশ্চাদ্ধাবনের আশংকা ছিলো । আরমুগানী ভেবেছিলো, পণ্ডিত মন্দিরে গিয়ে বলবে, সামুরাতি পালিয়ে গেছে। সামুরাতির পালিয়ে যাওয়ার খবর শুনে পাহাড়ের সেনা ছাউনী থেকে সেনারা ঘোড়া নিয়ে নীচে অবতরণ করবে এবং সামুরাতির খোজে বের হবে । ইত্যবসরে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আরমুগানীর আশংকা সঠিক ছিলো না। কেউ তাদের খোজে পশ্চাদ্ধাবন করেনি । সামুরাতির কুকুর পঞ্জিতের কাধ ও রানের গোশত্ ছিড়ে নিয়ে পাজরের হাড় ভেঙ্গে দিয়েছিলো । ক্ষতস্থান থেকে অস্বাভাবিক রক্ত প্রবাহিত হচ্ছিলো । পণ্ডিত অব্যাহত চিৎকার করলেও কেউ না কেউ তাকে বাচানোর জন্য অবশ্যই আসতো । কারণ, এই আঘাতে তাৎক্ষণিকভাবে পণ্ডিতের মৃত্যু হওয়ার আশংকা ছিলো না। কিন্তু তাৎক্ষণিক দু'চারটি আর্ত-চিৎকার দিয়ে পপ্তিত আর কোনো শব্দ করেনি। সে কাউকে তার সাহায্যের জন্যও ডাকেনি। এছাড়া পরুনের কাপড় ছিড়ে ক্ষতস্থানে বেধে ব্রক্ত বন্ধ করার জন্যও সে কোনো চেষ্টা করেনি। পাহাড়ের উপরে যাওয়ার পরিবর্তে পপ্তিত অনতিদূরের সমতল ভূমির লোকালয়ের দিকেও নিজেকে বাচানোর জন্য অগ্সর হয়নি । কোথাও গেলো না পণ্তিত। বাচার কোনো চেষ্টাই করলো না। কাষ্ঠ হাসি হেসে মনে মনে বললো, হয়েছে, খুব হয়েছে। এমনটাই হওয়া উচিত ছিলো। ভারত অভিযান * ১৯০ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।