Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

যে, শিশুর মতো সে কুকুরের সাথে খেলা করতো । কুকুর বিছানায় ওঠে সামুরাতির সঙ্গ দিতো। পণ্ডিত কুকুরের ঘেউ ঘেউ শব্দের কোনো পরোয়া করলো না। সে সামুরাতিকে মাটিতে ফেলে দিয়ে ঝাঁপটে ধরে। সামুরাতি পণ্ডিতের পাঞ্জা থেকে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করছে। এ সময় কুকুরটি এসে সামুরাতির মুখের কাছে মুখ নিয়ে শুঁকে । সামুরাতি ভাবলো, এটি হয়তো কোনো নেকড়ে নয়তো মন্দিরের কোনো কুকুর হবে। কুকুরটি যে তারই পোষা তা সামুরাতির কল্পনার অতীত ছিলো । কুকুর ওর মুখে মুখ ঘষতে এবং ওর গা চাটতে শুরু করলো । সামুরাতির কেন যেনো সন্দেহ হলো, এটি তো তার শিরির মতোই মনে হচ্ছে। হঠাৎ মনের অজান্তেই সামুরাতির মুখ থেকে বেরিয়ে এলো- “শিরি, ছিড়ে ফেলো ।” সামুরাতির নির্দেশ মাত্রই কুকুর সামনের দু'টি পা ছড়িয়ে দিয়ে পপ্জিতের উপর হামলে পড়লো এবং পপ্তিতের এক কাধের গোশ্ত কামড়ে ছিড়ে ফেললো । কুকুর পণ্তিতকে কামড়ে ধরে হেঁচড়াতে শুরু করলে পপ্তিত বিকট শব্দে চিতকার দিতে থাকে । এ সুযোগে সামুরাতি উঠে দীড়ায়। আর কুকুর পঞ্জিতের এক রান কামড়ে ধরে। পণ্ডিত মরণ চিৎকার দিয়ে পালাতে চেষ্টা করে। এবার কুকুর তার রানের গোশ্ত ছিড়ে নিয়ে এক পা কামড়ে ধরে । সামুরাতি তখন চিৎকার করে বললো, আমি তোকে বলেছিলাম না পণ্ডিত! আমার আল্লাহ আমাকে বাঁচাবে । এটি আমার পালিত কুকুর । লাহের থেকে আমার গন্ধ শুঁকে শুঁকে দৌড়ে আমাকে বাচাতে এসেছে। সামুরাতি কুকুর শিরিকে ঝাপটে ধরলো । সে ভাবতেই পারছে না তার কুকুর কী করে এখানে আসলো । দীর্ঘদিন পর মালিককে পেয়ে সামুরাতির পায়ে লুটোপুটি খেতে শুরু করলো। এদিকে পঞ্ডিত প্রচণ্ড আঘাত নিয়ে জীবন বাচানোর জন্য পালাতে লাগলো । এমন সময় সামুরাতির কানে ভেসে আসে কারো পায়ের আওয়াজ । ভয়ে কেঁপে উঠে সামুরাতি | ভাবে, পঞ্জিতের আর্তনাদ শুনে হয়তো মন্দিরের সেনারা সাহায্যের জন্য আসছে। সামুরাতি কোথাও লুকানোর চেষ্টা করে। ঠিক এমন সময় এক নারীকষ্ঠ শোনা যায়, শিরি শিরি। কুকুর শিরিকে সামুরাতির বৃদ্ধা সেবিকা ডাকছে। এদিকে পপ্তিতের আর্তনাদ এতোটাই বিকট ছিলো যে, সামুরাতির মনে হলো পঞ্জিত মরণ আর্তনাদ করছে । আরমুগানী ও তার সঙ্গীরা পপ্তিতের আর্তনাদের পাশাপাশি কুকুরের গোঙানীর আওয়াজও শুনতে পাচ্ছিলো। এ সময় আরমুগানীর মনে পড়লো, এই কুকুর তাকেও একদিন হামলা করে আহত করেছিলো । ভারত অভিযান « ১৮৯ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।