কাতর হয়ে আমার পায়ে এসে পড়ো । আমি তোমাকে ক্ষুধার্ত কুকুরের মতো আমার পিছু শিছু মন্দিরের বাইরে নিয়ে আসবো এবং তোমার বন্দীদশা থেকে ফুক্ত হয়ে যাবো ।... হ্যা, হ্যা, আমি এখন স্বাধীন, আমি এখন মুক্ত ।” সামুরাতি হঠাৎ করে একদিকে দৌড়াতে লাগলো । কিন্তু অসমতল জমিনে সে বেশি দূর এগুতে পারলো না। পণ্ডিত দৌড়ে ওকে ধরে ফেললো এবং বললো, “পাগলামী করো না নর্তকী । আমার কাছ থেকে পালিয়ে তুমি কোথায় যাবে? আমি ঠিকই তোমাকে ধরিয়ে আনবো এবং বলী দিয়ে দেবো । আমি তো তোমার কাছে তেমন দামী জিনিস চাচ্ছি না।” সামুরাতি গায়ের সব শক্তি দিয়ে পপ্তিতের গালে থাপ্পর মেরে বললো, “আমি নদীতে ঝাঁপ দিয়ে মরে যাবো কিন্তু তোমার মূর্তির জন্য মরতে পারবো না।” “তোমাকে কেউ বীচাতে পারবে না নর্তকী । মূর্তির অপমান করো না।” “আমার আল্লাহ আমাকে বাচাবে। আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাদের একটা মূর্তিও অটুট থাকবে না।” পঞ্জিতের ভেতরকার পৌরুরূপী পশুটা ক্ষুধার্ত বাঘের মতো বেপরোয়া হয়ে উঠলো। যে প্রবৃত্তিকে হিমালয়ের পাদদেশে হত্যা করে এসেছিলো বলে মনে করেছিলো, পাণ্তিতকে তা আজ মাংসখেকো হিংস্র শগালে পরিণত করলো । হঠাৎ অনতিদূরে একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যায়। দেখতে দেখতে কুকুরের ডাক নিকটবর্তী হতে থাকে। যে সময় উপরের পাহাড় থেকে নীচে নেমে পণ্তিত সামুরাতিকে নিজের বুকে জড়িয়ে নিয়েছিলো, ঠিক সে সময় শুয়াইব আরমুগানীর ছোট কাফেলা মন্দিরে যাওয়ার জন্য পাহাড়ী পথের শুরুটায় এসে পৌছে। সামুরাতির পরিচারিকা এই পথ ভালোভাবেই চেনে । এখানেই উট ও ঘোড়া তাদের ছেড়ে দিতে হবে। সামুরাতির কুকুরটি ছিলো বন্ধনমুক্ত। কুকুর হঠাৎ জমিন শুকে দু'পায়ে মাটি আচড়াতে থাকে এবং ঘেউ ঘেউ করে ডাকতে শুক্র করে। সেই সাথে ওই পথেই কুকুরটি দৌড়াতে লাগলো যে পথে পপ্তিত সামুরাতিকে নিয়ে গঙ্গাতীরের দিকে গিয়েছিলো । কাফেলার কেউ এদিকে তেমন খেয়াল করেনি । কারণ, কুকুর এমনটা করেই থাকে । কিন্তু কুকুর উচ্চ আওয়াজে ঘেউ ঘেউ করে সামনের দিকে দৌড়াতে থাকে । সামুরাতির সেবিকা বললো, মনে হয় কুকুর কোনো শিয়াল বা বনবিড়ালের গন্ধ পেয়েছে । তাদের কারো পক্ষে ঘুণাক্ষরেও ভাবার অবকাশ ছিলো না, কুকুর তার মালিকের গন্ধ পেয়ে দৌড়াচ্ছে। মাসাধিক সময় ধরে সামুরাতির সঙ্গ থেকে বিচ্ছিন্র। কুকুরটি সামুরাতির এতোটাই প্রিয় ছিলো ভারত অভিযান € ১৮৮ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।