“আপনি কি আমাকে শেষ গোসল দেয়ার জন্য নিয়ে যাচ্ছেন?” জানতে চাইলো সামুরাতি। পণ্তিত তার হাতের বন্ধনে সামুরাতিকে আরো বেশি করে নিজের শরীরের সাথে লেপ্টে নেয়ার চেষ্টা ছাড়া কোনো জবাব দেয় না। মনে হচ্ছিলো, পঞ্ডিত বুঝি তাকে নিজের শরীরের সাথে পিষে ফেলবে। “আপনি কথা বলছেন না কেনঃ আমাকে আপনি ভয় পাচ্ছেন কেনঃ আমাকে আজই যদি মরতে হয় তাহলে বলেই দিন না?” “হ্যা, সবই বলবো সামুরাতি।” দু'হাতে বুকের সাথে সামুরাতিকে চেপে ধরে বললো পক্তিত। “আমার মন বলছে শুধু তুমি একা নও, আমরা উভয়েই বলী হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে, আমার হয়তো আজকের সূর্য আর দেখা হবে না।” আওয়াজ জড়িয়ে এলো পপ্তিতের। জড়ানো কণ্ঠে বললো, “হয়তো এটাই জীবনের শেষ সময় । আমাকে পিপাসা নিয়ে মরতে দিও না। আমি ভেবেছিলাম, আমার হৃদয়ের আবেগ-ভালোবাসা মরে গেছে। কিন্তু না, আমার হৃদয়ের আবেগ মরেনি। আমি তোমার মধ্যে মমতাময়ী নারীর ছবি আঁকতে চেয়েছি- তোমাকে মেয়েরূপে, বোনরূপে, মায়ের অবয়বে চিত্রিত করতে চেয়েছি। দেবীর চরিব্রও তামার মধ্যে আমি চিত্রিত করতে চেয়েছি। কিন্তু কোনোটিই স্থিতি পায়নি। আমি তোমার মধ্যে দেবীর হাসিও দেখেছি কিন্তু তবুও আমার পাপীমনকে বোঝাতে পারিনি ৷ আমি বুঝতে পারি না, এমন কেনো হলো । নারীর সঙ্গ থেকে আমি পালাতে বহু চেষ্টা করেছি কিন্তু... 1” “আপনি পাথরের মূর্তির পৃজ্জা করেন। আমার আল্লাহর ইবাদত করুন, দেখবেন মন থেকে সব পাপ দূর হয়ে যাবে ।” বললো সামুরাতি। “আমাকে আর কথার প্যাচে জড়িও না নর্তকী । আমি তোমাকে হৃদয়ের প্রেম দিয়েছি। এর বিনিময়ে তুমি আমাকে দেহের উষ্ণতা দিয়ে তৃপ্ত করো । আজ হয়তো তোমার জীবনের শেষ দিন। এরপর তোমার দেহকে জ্বালিয়ে দেয়া হবে কিন্তু আমি তো বেঁচে থেকেও জুলম্ত আগুনে পুড়ে ভন্্ হচ্ছি।” সামুরাতি হাসিতে ভেঙ্গে পড়লো এবং নিজেকে হঠাৎ করে পণ্ডিতের বাহুবন্ধন থেকে দূরে সরিয়ে নিলো । “শোনো! তোমার কৃষ্ণদেবী যদি সত্য হতো, তাহলে তোমার পঞ্চাশ বছরের প্রার্থনাকে এভাবে পাপে ভেসে যেতে দিতো না। আমি স্বাধীন। আমি জানতাম, তুমিও কোনো একদিন ওদের মতোই আমাকে চাইবে পাপীষ্ঠ পুরুতগুলো আমাকে যেভাবে পেতে চায় । আমি এ জন্যই তোমার মধ্যে ঘুমিয়ে থাকা সেই পাশবিকতাকে উক্কে দিয়েছি, যেন তুমি যন্ত্রণায় ভারত অভিযান € ১৮৭ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।