আব্মুগানী ও আরমুগানীর দু'সহযোগী খঞ্রর ও ছোট তরবারী তাদের পরিধেয় কাপড়ের আড়ালে লুকিয়ে রেখেছিলো । রাতের শেষ প্রহরে তাদের এই ছোস্ট কাফেলা মন্দিরের দিকে রওয়ানা হলো । বৃদ্ধা পরিচারিকা কাফেলাকে পথ দেখাচ্ছে। রাতের অন্ধকার থাকতেই তারা মন্দিরের প্রধান ফটকে পৌছে যেতে চায়। এই রাতটিই ছিলো সেই রাত, যে রাতে পঞ্ডিত রাধাকৃষ্ণ সামুরাতিকে বলেছিলো, খুব ভোরে এসে গঙ্গাম্নান করানোর জন্য তাকে গঙ্গাতীরে নিয়ে যাবে । খুব ভোরে পণ্ডিত যখন সামুরাতির কক্ষে উপস্থিত হলো, সামুরাতি তখনো গভীর ঘুমে আচ্ছন্ন । পণ্ডিত তাকে ঘুম থেকে জাগিয়ে তুললো । বললো, “তোমাকে আমার সাথে যেতে হবে ।” সামুরাতি নীরবে পণ্ডিতের সাথে রওয়ানা হলো। মন্দির থেকে বের হলে তাদের জন্য দুর্গের প্রধান ফটক খুলে দেয়া হলো । দুর্গের বাইরে এসে তারা পাহাড়ের ঢালু বেয়ে নীচে নামতে শুরু করলো । পাহাড়ের ঢালু বেয়েওঠানামা প্তিতের জন্য কোনো মুশকিলের ব্যাপার ছিলো-না। কারণ, তার এ পথ খুবই চেনা । কিন্তু সামুরাতির জন্য নীচে নামা ছিলো কঠিন। কারণ, ঘোড়াগাড়িতে যাতায়াত করে সে অভ্যস্ত । তার পক্ষে পায়ে হেটে পাহাড়ের নীচে নামার ঘটনা কখনো ঘটেনি । তাছাড়া তাকে যে চপ্পল দেয়া হয়েছিলো,.তা পায়ে দিয়ে হাটা তার জন্য ছিলো আরো মুশকিল । পাহাড় থেকে নীচে নামার সময় বারবার সামুরাতির পা পিচলে যাচ্ছিলো । পণ্ডিত তাকে ধরে সহযোগিতা করছিলো, যার ফলে পড়ে যাওয়া থেকে রক্ষা পাচ্ছিলো সামুরাতি। পপ্তিতকে এক হাত দিয়ে পেঁচিয়ে ধরে রেখেছিলো সামুরাতি। পক্তিতও নিজেকে সামলানোর জন্য একহাতে সামুরাতিকে ঝাপটে রাখলো । তারপরও যখন বারবার সামুরাতি হোচট খাচ্ছিলো, তখন পণ্ডিত অনেকটা সামুরাতিকে তার কাধেই আগলে নিয়ে নীচে নামতে শুরু করলো । মওসুম ছিলো শীতের । সামুরাতি ছোট হয়ে পঞ্জিতের শরীরের সাথে নিজেকে জড়িয়ে রাখে। রওয়ানা হয়। মন্দির নদীতীর থেকে বেশ দূরে । উপরের পাহাড় চূড়ায় মন্দির আর নীচের নদী তীরবর্তী এলাকা জঙ্গলাকীর্ণ। পণ্তিত সামুরাতিকে তার বাহুবন্ধন থেকে মুক্ত করেনি। পরস্পর জড়াজড়ি করেই তারা নদীর দিকে এগিয়ে যেতে লাগলো । তখনো পৃবাকাশে ভোরের লালিমা দেখা দিতে অনেক দেরী । ভোর হতেই লোকজন গঙ্গাতীরে আসতে শুরু করবে। এ জন্য পণ্ডিত অন্ধকার থাকতেই সামুরাতিকে নিয়ে গঙ্গাতীরের দিকে ছুটলো। যাতে অন্ধকারে মাসুরাতিকে সে লুকিয়ে রাখতে পারে। ভারত অভিযান « ১৮৬ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।