Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

নগরকোটের অনতিদূরে আরমুগানীর কাফেলা শেষ রাত যাপনের জন্য যাত্রাবিরতি করে। রাতের বেলা আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে কাফেলার একজন বললো, “আমরা যদি মন্দিরে প্রবেশ করতে পারি আর আমাদের কেউ সন্দেহ না করে, তাহলে মন্দিরের কোথায় কি আছে তা জানা সম্ভব হবে। যদি জানতে পারি, সামুরাতিকে বলী দেয়া হয়ে গেছে, তাহলে আমি নগরকোটের সব পণ্তিতকে হত্যা করে ক্ষ্যান্ত হবো।” এই দৃঢ়তা ও প্রতিজ্ঞা আর কারো নয়, শুয়াইব আরমুগানীর। কারণ, মন্দিরের আচার অনুষ্ঠান সে জানতো । লাহোর থেকে আরো দ্‌*জন সহকর্মীকেও সে সাথে করে নিয়ে আসে । যারকা আগেই সামুরাতির বাড়িতে পৌছে গিয়েছিলো । সামুরাতির পরিচারিকা তো পূর্ব থেকেই প্রস্তুত ছিলো । আরমুগানী ও তার দু'সহকর্মী মাথা ন্যাড়া করে হিন্দু পুরোহিতদের মতো মাথায় তিলক পরেছিলো। গৌফ পরিষ্কার করে এমন কৃত্রিম গোঁফ মুখে লাগিয়ে নিয়েছিলো যে, তাদের ঠোট দেখাই যাচ্ছিলো না। পরিচারিকা ও যারকাকেও হিন্দু সন্ন্যাসীদের মতো পোশাকে সজ্জিত করা হয়েছিলো । মহিলা দু'জন শরীরে লম্বা দানাওয়ালা দস্তানা ঝুলিয়ে দিলো । উট ও ঘোড়ার ব্যবস্থা শুয়াইব আরমুগানীর সহকর্মীরা করেছিলো । কুকুর সাথে নেয়ার বায়না ধরেছিলো পরিচারিকা । কারণ, ওখানে গেলে সামুরাতির অতি যত্নে পোষা কুকুরের দেখাশোনা করার কেউ ছিলো না। সামুরাতি এই কুকুরকে খুবই যত্ব করতো । অবসরে কুকুরের সাথে খেলা করতো সামুরাতি আর রাতের বেলা তার বাড়ি পাহারা দিতো এই দুর্ধর্ষ কুকুর ৷ অবশ্য পথে এমন একটি কুকুর সাথে রাখার প্রয়োজনও ছিলো । শেষ মঞ্জিলে রাত যাপনের অবসরে তারা সামুরাতিকে উদ্ধারের পরিকল্পনা নিয়ে কথা বলছিলো । তারা এটাই ভাবলো, এ ধরনের অপারেশন শেষ করে জীবন নিয়ে ফিরে আসা খুবই কঠিন। যারকা ও বৃদ্ধা পরিচারিকা দায়িত্ব নিলো, সামুরাতি যদি জীবিত থেকে থাকে তবে তারা তাকে উদ্ধার করবেই করবে। বিশাল মন্দিরে ছিলো প্রায় কুড়িটি বড় বড় কক্ষ । ছিলো ছোট ছোট আরো বহু খিলান। তা ছাড়াও রয়েছে বিশালাকার পাতাল সুড়ং। সুড়ঙের সিঁড়িগুলো অন্ধকার । সামুরাতিকে এসব অন্ধ গলি থেকে বের করে আনার ব্যাপারটি জীবন বাজি রাখারই নামান্তর । বৃদ্ধা পরিচারিকা মন্দিরের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তাদের অবহিত করলো। তাছাড়া সবচেয়ে বেশি আশংকার কারণ ছিলো, মন্দিরের চারপাশ ঘিরে রাখা দুর্গসম সেনা ছাউনী। ভারত অভিযান *্* ১৮৫ দ$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।