Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

স্ত্রীর আশংকা ও উদ্মায় পঞ্জিতের আভিজাত্য ও অহংবোধে আঘাত হানে । রাণী আরো বললো, “নর্তকী সামুরাতি এতোটাই সুন্দরী যে ওকে কেউ দেখলে আর চোখ ফেরাতে পারে না। জানি না, ওর এই জাদুময়তা নগরকোট মন্দিরেও প্রভাব সৃষ্টি করেছে কিনা । আমার সন্দেহ হচ্ছে, নর্তকীর জাদু এখানেও প্রভাব বিস্তার করেছে। নর্তকীর বলীদান কর্ম শেষ না হওয়া পর্যন্ত আমি মন্দিরেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি।” পণ্ডিত রাধাকৃষ্ণ এ কথার পরও আনন্দ পালের স্ত্রীকে কিছুই বললো না। কারণ, তার সন্দেহ অমূলক ছিলো না। পণ্ডিত আনন্দ পালের স্ত্রীকে জানালো, “এই একটি কাজই বাকি রয়েছে, এ কাজ আগামীকাল সকালেই সমাধা হবে। তার পরদিন নর্তকীর বলীদান কর্ম সেরে ফেলা হবে ।” রাজা আনন্দ পালের স্ত্রী এ কথার পর শাহী মেহমানখানায় চলে যায় । পণ্ডিত রাধাকৃষ্ণ আবার ফিরে আসে সামুরাতির কক্ষে । সামুরাতি স্মিত হেসে তাকে অভ্যর্থনা জানায় । পঞ্জিতের চেহারা ছিলো উদ্িগ্র। সে নিষ্পলক সামুরাতির দিকে তাকিয়ে রইলো । সামুরাতি তার উদ্বেগ ও উৎ্কষ্ঠার কারণ জিজ্ঞেস করলে পণ্ডিত জানালো, “সে আগামীকাল ভোরে আসবে এবং তাকে নিয়ে গঙ্গা তীরে যাবে ।” এ কথা বলেই কক্ষ ছেড়ে বেরিয়ে গেলো পঞ্ডিত। ফাক ক এদিকে শুয়াইব আরমুগানীর কাফেলা সামুরাতির সন্ধানে বেরিয়ে পড়েছে। দু'টি উট ও তিনটি ঘোড়ার ছোট কাফেলা । একটি উটে এক যুবতী আর অপর উটে এক অর্ধবয়স্কা মহিলা আরোহী । আর তিনটি ঘোড়ায় তিনজন পুরুষ । তাদের পোশাক-পরিচ্ছদ দেখে মনে হবে এরা তীর্থযাত্রী, একটি কুকুরও এই কাফেলার সহযাত্রী । সেই যুগে দূর ভ্রমণযাত্রী কাফেলার সাথে প্রশিক্ষিত কুকুর নেয়া হতো নিরাপত্তার সহায়ক হিসেবে । লাহোর থেকে রওয়ানা হয়ে নগরকোটের দিকে যাচ্ছে কাফেলা । রাস্তায় তাদের কেউ জিজ্ঞেস করলে তারা জানিয়েছে, পৃজাপাঠের জন্য তারা নগরকোট মন্দিরে যাচ্ছে। টানা তিন দিন চলার পর আরমুগানীর ছদ্মবেশী এই কাফেলা নগরকোট মন্দিরের কাছে চলে আসে। নগরকোট মন্দিরের নিকটবর্তী হয়ে তারা লোকজনকে বলে, তারা মহাঝাষি রাধাকৃষ্জ্ের দর্শনের জন্য, তার পদধুলি নেয়ার জন্য নগরকোট এসেছে। কারণ, নগরকোটের আশপাশের লোকরো পণ্ডিত রাধাকৃষ্ণকে অবতার বলেই মনে করে। ভারত অভিযান * ১৮৪ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।