Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

পানি দেখলে যেমন তৃষ্তার কষ্ট আরো বেশি অনুভব করে, তেমনি পণ্ডিতও সামুরাতির সান্নিধ্যে নিজের শূন্যতা আরো বেশি অনুভব করতে লাগলো ৷ সে মায়ের রূপে অনুভব করতে লাগলো । এই মন্দিরে সামুরাতির চেয়ে আরো সুন্দরী তরম্ণীও এসেছে কিন্তু পণ্তিত কখনো ওদের সাথে কথা বলার প্রয়োজনও অনুভব করেনি । দৈবক্রমে ওদের দিকে কখনো দৃষ্টি পড়ে গেলে সাথে সাথে সে নিজ্জের দৃষ্টি ফিরিয়ে নিতো । সামুরাতিই ছিলো প্রথম নারী যার সাথে পণ্ডিত রাধাকৃষ্ণ কথা বলেছে এবং নিজের অজান্তেই সামুরাতি তাকে বুকে জড়িয়ে নেয়। সামুরাতির সেই স্পর্শ ও আলিঙ্গন পপ্তিতের মধ্যে সেই অনুভূতি সৃষ্টি করে, যে অনুভূতির দ্বারা মানুষ নিজেকে অনুধাবন করতে পারে। “তোমার আত্মা কি এখনো সেই শূন্যতা অনুভব করে যে ভালোবাসা পূরণের অনুরোধ তুমি আমাকে করেছিলে?” সামুরাতিকে জিজ্ঞেস করলো পণ্তিত। “সম্ভবত আপনিই প্রথম পুরু যে এতোদিন আমাকে নিজের আয়ত্তে রেখেও এভাবে রেখেছেন যেনো আমি আপনার কজায় থেকেও আপনার আয়ত্তে বাইরে ।” বললো সামুরাতি । “আমার শরীরের প্রতি আপনার কোনো আকর্ষণ নেই। এতেই আমার আত্মা শান্তি পেয়েছে ।... আচ্ছা, এখন কি দেবতার চরণে বলী হওয়ার যোগ্য আমি 'হতে পেরেছি?” “না, এখনও সেই সময় আসেনি ।” উদাস কণ্ঠে বললো পণ্ডিত । পন্তিত গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সামুরাতির দিকে। তাকিয়ে থাকতে থাকতে পণ্ডিতের দু'চোখ বেয়ে অশ্রু পরতে শুরু করলো । সামুরাতি আগ বেড়ে পণ্তিতের মাথা তার বুকে চেপে ধরলো । শাড়ির আঁচলে পণ্ডিতের চোখের পানি সুছে দিলো ৷ তার ঝুঁকে থাকা মাথার এলোমেলো চুলগুলো পঞ্তিতের নাকে-মুর্খে ছড়িয়ে পড়লো । পণ্তিতের একটি হাত কাপতে কাপতে উপরের দিকে উঠে এলো । সামুরাতির গাল পণ্ডিতের মাথা স্পর্শ করছিলো । কাপা কাপা হাতে পণ্ডিত সামুরাতির রেশমী কোমল ছুল স্পর্শ করলো। কয়েকটি চুল নিজের চোখের উপর ছড়িয়ে দিলো পণ্তিত। হঠাৎ বিছানা ছেড়ে উঠে দীড়ায় পঞ্জিত। ঘটনার আকম্মিকতায় ভড়কে গেলো সামুরাতি । উঠে চোখ বড় বড় করে পণ্ডিত সামুরাতিকে দেখতে লাগলো । যেনো তার আত্ম-পরিচয়কে জাগিয়ে দিয়েছে কেউ । যেনো কোনো অশরীরী আত্মা এসে তার হাতকে নারীর চুলে স্পর্শ করিয়েছে । ভারত অভিযান * ১৮২ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।