শক্রবাহিনীর শেষ ছাউনী। সুলতান আরো কিছু সময় চাচ্ছিলেন। তার একটু অবকাশের প্রয়োজন ছিলো । অবশ্য এ অবকাশ থেকে কোনো দিক থেকে সামরিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা ছিলো না। তখন শীতের মৌসুম শুরু হয়েছিলো । তিনি চাচ্ছিলেন যুদ্ধটা প্রচণ্ড শীতের মধ্যে টেনে নিতে । তার সেনারা প্রচণ্ড শীতেও লড়াই করতে অভ্যন্ত। কিন্তু কনৌজ ও গোয়ালিয়রের সেনাদের সম্পর্কে তিনি জানেন, ওরা অত্যধিক শীতে যুদ্ধ করতে অসুবিধা বোধ করে। ফাক এদিকে নগরকোট মন্দিরে সামুরাতির প্রায় মাসখানেক কেটে গেছে। নর্তকী সামুরাতির কক্ষ ততোদিনে শাহজাদীর কক্ষে পরিণত হয়েছে। পণ্ডিত রাধাকৃষ্ণ সামুরাতির কক্ষে এসে ঘল্টার পর ঘণ্টা গল্পগুজব করতো । পঞ্জিতের বর্তমান অবস্থা দেখলে কেউ বিশ্বাসই করতে পারত না, এই সেই পণ্ডিত রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের বয়স সামুরাতির বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিলো। পণ্ডিত সামুরাতির কক্ষে.একটি পালক্ক নিয়ে এলো এবং এর মধ্যে গালিচা ও মখমলের বিছানা পাতার নির্দেশ দিলো । প্রদীপের পরিবর্তে সামুরাতির কক্ষে এলো ব্রঙিন ফানুস, আর সেবিকা দুই তরুণী প্রতিদিন সকালে কক্ষ ঝাড়া-মোছা করে পুরনো ব্যবহার্য জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস ও নতুন ফুলের তোড়া দিয়ে যেতো । অন্য পণ্তিতরা ভেবেছিলো, তাদের গুক্র সামুরাতিকে বলীদানের জন্য নিজেই বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করছে। কিন্তু পপ্ডিত সামুরাতির কক্ষে গিয়ে ভুলেই যেতো বলীদানের জন্য প্রস্তুত করার কথা। কিন্তু সামুরাতি কখনো বিস্থৃত হয়নি যে তাকে বলী দেয়া হবে । সে জানতো তাকে বলীদানের জন্যই প্রস্তুত করা হচ্ছে। এতোদিন কখনো ভুলেও পণ্তিত সামুরাতিকে স্পর্শ করেনি । কিন্তু যে পপ্তিতকে কেউ কোনদিন হাসতে দেখেনি, এখন সে এ কারণে ও কারণে রীতিমতো হাসে । সামুরাতির কোনো কোনো কথায় সে সশব্দে হেসে ওঠে। ইতিমধ্যে সামুরাতি তাকে কয়েকবার বলেছে, তাকে যেনো শীঘ্বই বলী দিয়ে দেয়। কারণ, মৃত্যুর অপেক্ষা খুব কষ্টকর । সামুরাতির মুখে এ কথা শুনলে পঞ্জিতের চেহারা বিমর্ষ হয়ে যায়। যে পণ্তিত ভাবতো নারীর সংসর্গ ত্যাগ করে সে দেবতাদের সম্তুষ্ট করে নিয়েছে, সেই পঞ্তিত এখন দেবতাদের অসন্তুষ্ট করে সামুরাতিকে খুশি করার চেষ্টা করে যাচ্ছে। নারী বঞ্চিত রেখে নিজের মধ্যে পণ্ডিত যে শূন্যতা সৃষ্টি করেছিলো, সেই শূন্যতা সামুরাতির মাধ্যমে পূর্ণতা পাচ্ছিলো। পিপাসার্ত মানুষ ভারত অভিযান ৯ ১৮১ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।