কিছুতেই যাতে নদী পার হতে না পারে । যুদ্ধ নদী তীরেই সংঘটিত হবে। তার সেনাপতিরা এই আশংকা প্রকাশ করেছিলো, যেহেতু শক্রবাহিনী সংখ্যায় বিপুল, তাই পেছনে নদী রেখে মোকাবেলায় অবতীর্ণ হওয়া আত্মঘাতী হতে পারে। কারণ, প্রয়োজনে পশ্চাদপসারণের সুযোগ তখন বিপদ শংকুল হয়ে উঠবে। সুলতান মাহমুদ তাদের বললেন, আমাদের গেরিলা যুদ্ধ করতে হবে। সম্মুখ মোকাবেলা আমাদের পক্ষে সম্ভব নয়। আর গেরিলা যুদ্ধের জন্য নদী তীরবর্তী এলাকাই সবচেয়ে উপযুক্ত। তিনি সেনাপতিদের বলেন, পেশোয়ারের নদী তীরবর্তী এলাকা অসমতল । এখানটা গেরিলা যুদ্ধের উপযোগী নয় । শক্রবাহিনী এপাড়ে এসে গেলে সংখ্যাধিক্যের জোরে দু'্চার ইউনিট সৈন্য হারিয়েও আমাদের ঘেরাও করতে সমর্থ হবে । আর ওপারে যদি ওরা আমাদের পিছু হটতে বাধ্যও করে, তবুও রিজার্ভ বাহিনী দিয়ে আমরা ওদের নদী পারাপার ঠেকিয়ে দিতে পারবো। রণ-পরিকল্পনা সর্বোপরি আল্লাহর রহমতের উপর ভরসা ছিলো সুলতানের ৷ তিনি অনেক আগেই মাঝি-মাল্লা ও মুটে-মজুরদের বেশে সিন্ধু তীরে কিছু সৈনিক মোতায়েন করে রেখেছিলেন। অপরদিকে কিছু ঝটিকা বাহিনীর সদস্য খিদরোতে মোতায়েন করেছিলেন। তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিলো, শক্রবাহিনীর আনাগোনা, গমনাগমন পর্যবেক্ষণ করবে এবং এরা যদি নদী পার হতে চায় তবে নদী পারাপারের জন্য তৈরি নৌকা-পুলের রশি কেটে দেবে। সন্ভব হলে নৌকা ছিদ্ব করে দেবে। গভীর চিন্তা-ভাবনার পর সুলতান তার বাহিনীকে যাত্রার নির্দেশ দিলেন এবং সিন্কুকূলে এসে পৌছলেন।.তিনি সেনাবাহিনীকে চার অংশে ভাগ করলেন । দুই অংশকে নদীর অপর পাড় আটকের উত্তর পাশে নিযুক্ত করলেন। আর দুই অংশকে নদীর এপাড়ে পেশোয়ার তীরে রাখলেন। এ পাড়ের দুই ভাগের একভাগ ছিলো অশ্বারোহী ও তীরন্দাজ । তাদেরকে নদী রক্ষার নির্দেশ দেয়া হলো। তাদের দায়িত্ব হলো নদীর তীরবর্তা এলাকাকে শক্রমুক্ত রাখা এবং কিছুতেই যাতে শক্রবাহিনী কোনদিক থেকে নদী পাড় হতে না পারে, তা নিশ্চিত করা । আর এপাড়ের অপর অংশটি ছিলো রিজার্ভ বাহিনী । সেই সাথে নদীতে একটি নৌকা-পুলও তৈরি করা হলো। সেনাবাহিনীর অবস্থান ঠিক করতেই সুলতানের কাছে খবর এলো, শক্রবাহিনী তাদের অবস্থান থেকে পনের মাইল কাছে এসে গেছে। এটাই ছিলো ভারত অভিযান €% ১৮০ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।