Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

জানানোর জন্য সম্মিলিত বাহিনী যাত্রাবিরতি করতো । সম্মিলিত বাহিনীর কমান্ডে ছিলো রাজা আনন্দ পালের ছেলে ব্রাঙ্ধ্যপালের উপর ন্যন্ত। সে সৈন্যদের জড়ো করে তারপর একসাথে অগ্রসর হতে চাচ্ছিলো। সম্মিলিত বাহিনীর গতি মন্থর হওয়ার অপর কারণ ছিলো নদী । সৈন্যরা নদী পার হয়ে গেলেও তাদের রসদ সামগ্রীর গাড়ি পার করা ছিলো কঠিন । সম্মিলিত বাহিনীর সৈন্য সংখ্যা প্রায় লাখের কোঠায় পৌছে। অপরদিকে সুলতান মাহমুদের কাছে তখন সৈন্য ছিলো মাত্র হাজারের কোঠায় । বিশাল হিন্দু বাহিনীর নদী পার হতে কয়েক দিন লেগে যায়। বড় নদী ছাড়া আরো ছোট ছোট নদীও তাদের গতিপথে বাধা হয়ে দীড়ায় । স্িলিত বাহিনীর গতি মন্থুরতার অপর কারণ ছিলো জনগণের অতি উৎসাহ। মুসলমানদের বিরুদ্ধে গোটা ভারতের মন্দিরগুলো থেকে এমন জোরদার প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়া হয় যে, গজনী বাহিনী গোটা হিন্দুস্তান দখল করতে ধেয়ে আসছে, ওরা সব হিন্দু মন্দির গুড়িয়ে দিয়ে মসজিদ বানাবে, সকল হিন্দু তরুণীকে ধরে বাদী-দাসীতে পরিণত করবে, সকল হিন্দুকে ইসলাম গ্রহণে বাধ্য করবে । মন্দিরের এই অপপ্রচারে হিন্দুস্তান জুড়ে সাধারণ হিন্দুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে । লোকজন সেনাবাহিনীকে আশীর্বাদ জানানোর জন্য, তাদের আদর-আপ্যায়ন করার জন্য জড়ো হতে থাকে। এতে সেনাদের গতিতে মাঝে-মধ্যে ছেদ পড়ছে। সাধারণ হিন্দুরা তাদের সঞ্চিত সোনাদানা, খাবার-দাবার, উট-ঘোড়া সেনাদের উপটৌকন দেয়ার জন্য খবর শুনে আগেভাগেই পথিমধ্যে জমা করে রাখতো । যেসব হিন্দু যুবক তীর-তরবারী ও বর্শা চালাতে পারতো, অশ্বারোহণে দক্ষতা রাখতো; তারা নিজেদের ঢাল-তরবারী ও অশ্ব নিয়ে সেনাদলে অন্তর্ভুক্ত হতো । মন্দিরের ব্রাহ্মণ ও পণ্ডিতরা ধর্মের দোহাই দিয়ে হিন্দুদের মধ্যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছিলো । সম্মিলিত হিন্দু বাহিনী মহা-প্লাবনের মতো অগ্রসর হচ্ছিলো । প্রতিদিনই হিন্দু বাহিনীতে বৃদ্ধি পাচ্ছিলো সৈন্য সংখ্যা । সকল হিন্দু নাগরিক ও সৈন্যের মধ্যে একই শ্রোগান, একই আওয়াজ- মুসলমানদের পিষে ফেলো, ওদেরকে ভারত সাগরের ওপারে পাঠিয়ে দাও। ইসলামকে চিরদিনের জন্য হিন্দুস্তানের মাটি থেকে নিশ্চিহ করে দাও । পেশোয়ারে অবস্থানরত সুলতান মাহমুদের কাছে প্রতিদিন খবর আসছিলো, হিন্দু বাহিনী কতটুকু অগ্রসর হয়েছে এবং এ পর্যন্ত ওদের বাহিনীর সংখ্যা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি তার সেনাপতিদের বলে দিয়েছিলেন, শত্রবাহিনী ভারত অভিযান % ১৭৯ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।