Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“কবে আমাকে বলী দেবেন পগ্ডিতজী মহারাজ!” চকিতে ঘুরে দীড়ালো পপ্তিত। এভাবে কথাটি বললো যেনো তার মুখ ফসকে বেরিয়ে পড়েছে, “না না, এখনই নয়- তোমাকে এখনই বলী দেয়া হবে না।” “আজ না হয় হবে না, কিন্তু কাল তো দেয়া হবেঃ পণ্তিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড় বিড় করে বললো- “কাল আসতে বহু সময় বাকী । কে জানে কাল কি হবে!” হঠাৎ ঘুরে দীড়ালো পণ্ডিত এবং দ্রুত কক্ষ ত্যাগ করে চলে গেলো। পণ্ডিতের কক্ষ ত্যাগের ভঙ্গি দেখে সামুরাতির হাসি পায়। সে পঞ্তিতের গমন পথের দিকে তাকিয়ে থাকে । সামুরাতির কক্ষ থেকে বেরিয়ে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে সরম্বতী মূর্তির সামনে হাতজোড় করে প্রণাম জানায় । সরস্বতী মূর্তি হাসছিলো । সরস্বতী মূর্তির আদলটা হাস্যোজ্জ্বল । পণ্ডিত জীবনে এই প্রথম সরন্বতী মূর্তির হাস্যোজ্জ্বল চেহারার দিকে গভীরভাবে তাকালো । তার মনে এক অস্থিরতা তোলপাড় করছে, যা সে বুঝে উঠতে পারছে না। জীবনের যতো দুঃখ-কষ্ট সবই ভজন-গুঞ্জনের ভাষায় পণ্ডিত এ সরস্বতী মূর্তির কাছে পেশ করতো । কিন্তু আজ তার কি যে হলো তা কিছুতেই ব্যক্ত করতে পারছে না। হাস্যোজ্জ্বল সরস্বতী মূর্তির সামনে হাতজৌড় করে ভজন গাইতে গাইতে মূর্তির অল্লান হাসির মধ্যে নিজেকে হারিয়ে ফেললো পণ্ডিত রাধাকৃষ্ণ। সরস্বতী মূর্তির সামনে প্রার্থনা করে তার মনের জ্বালা দূর করার জন্য বসেছিলো পপ্তিত কিন্তু আজ দীর্ঘক্ষণ ভজন-বন্দনা করেও মনের মধ্যে স্বস্তি পাচ্ছিলো না। মূর্তির হাস্যোজ্জ্বল চেহারা তার কাছে অপূর্ব মনে হচ্ছিলো । মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে এক পর্যায়ে সরস্বতির মূর্তিটাই সামুরাতির অবয়ব ধারণ করলো। মূর্তির হাসিতে বিকশিত হলো সামুরাতির অকৃত্রিম অবয়ব। মনের অজান্তেই তার কণ্ঠে গীত হতে লাগলো ভজন সংগীত । সক ক ১০০৮ বৃষ্টাব্দ মোতাবেক ৩৯৯ হিজরী সনের সেপ্টেম্বর মাস। প্লাবনের মতো হাজার হাজার হিন্দু সৈন্য পেশোয়ারের দিকে অগ্রসর হচ্ছে। তাদের গতি তীব্র করা সম্ভব হচ্ছিলো না। কারণ, এ বাহিনীতে ছিলো কয়েকটি হিন্দু রাজ্যের সৈন্য । কঞ্জরের সেনাবাহিনী খিদরো এলাকায় শিবির স্থাপন করে । লাহোর থেকে যে বাহিনী যাত্রা শুরু করে, তন্মধ্যে রাজা আনন্দ পালের বাহিনী ছাড়াও উজান, গোয়ালিয়র, কনৌজের সৈন্যও ছিলো । এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে আরো নতুন সেনাদল এদের সাথে এসে শামিল হচ্ছিলো । নতুন বাহিনীকে স্বাগত ভারত অভিযান ** ১৭৮ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।