Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“ঘাবড়ে যাবেন না সাধু! আপনি যে নারী থেকে পালিয়ে থাকেন, সেই নারী হয় শরীর সর্বস্ব, সে তো একটা জীবন্ত মূর্তি মাত্র। আমি কোনো মানব মূর্তি নই। দেহকে আমি ত্যাগ করেছি, আপনাশুক হৃদয়ের ভালোবাসা দিচ্ছি আমি, আপনাকে আমার আত্মার শ্রদ্ধা নিবেদন করছি। এ আত্মা থেকে আপনার পালানোর দরকার নেই, এটাকে ভয় পাওয়ার কিছু নেই ।” বললো সামুরাতি। অবচেতন হয়ে যাচ্ছিলো পণ্তিত। সামুরাতি দু'হাতে শক্ত করে বুকে জড়িয়ে নিলো পগ্ডিতকে। পণ্ডিত সামুরাতির জাদুকরী দৃষ্টির অদৃশ্য শিকলে বাধা পড়ে যায়। “আমি জানি, আপনার আত্মাও তৃষ্ঠার্ত। নারীর প্রেম-ভালোবাসার প্রকৃত অবস্থা সম্পর্কে আপনার ধারণা নেই। নারী অপবিত্রা হতে পারে কিন্তু তার ভালোবাসা অপবিত্র নয়।” হঠাৎ করে পণ্তিত সামুরাতির কীধে হাত রেখে সামুরাতিকে বুকের বেষ্টনী থেকে দূরে ঠেলে চোখে চোখ রেখে বললো- “আমি জানি না ভালোবাসা কেমন। আমি জানি না কোন্‌ প্রেম-ভালোবাসার কথা তুমি বলছো । আমার কোনো মেয়ে নেই, বোন নেই । মাকে দেখেছি ছোটবেলা । বিয়েও করিনি আমি। তুমিই আমাকে ভালোবাসা বোঝাও ।” “আপনার হৃদয়ে কি কোনো ধরনের তৃষ্ণা অভাববোধ অনুভব হচ্ছে না?” বললো সামুরাতি । “আমার ভেতরটা পুড়ে যাচ্ছে যুবতী ।” উদ্বিগ্ন ক্ঠে বললো পণ্ডিত। “তুমি আমাকে আর জ্বালিও না।” কথায় কথায় 'আমাদের' শব্দ ব্যবহার করতো কিন্তু আজ “আমার' শব্দ ব্যবহার করছে। “আমাকে জবাই করার আগে ভালোবাসার স্বাদটুকু আপনি আস্বাদন করে নিন, নয়তো আমার দেহ জবাই হয়ে যাবে বটে কিন্তু আপনার আত্মার অপমৃত্যু ঘটবে।” পণ্ডিতের মাথা গুলিয়ে গিয়েছিলো, সে মনের মধ্যে কোনোকিছুই গোছাতে পারছিলো না। কখনো সামুরাতির দিকে তাকাতো আবার কখনো মাথা নীচ করে কক্ষে পায়চারি করছিলো । ভারত অভিযান € ১৭৭ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।