তাহলে এই মন্দিরে আমার আত্মা ঘুরে বেড়াবে । আমার আত্মা সর্বক্ষণ আপনাকে অস্থির করে ব্রাখবে।” পণ্ডিতেত্র চোখে চোখ রেখে কথা বলছিলো সামুরাতি । তার চোখে-মুখে-চেহারায় ছিলো সেই জাদুকরী ভাষা যা সে কারো মধ্যে উত্তেজনা সৃষ্টির জন্য ব্যবহার করতো । পণ্ডিত অনুভব করলো, তার শরীরে একটা কামোন্দীপনা সৃষ্টি হয়েছে। সামুরাতিকে নৃত্যের পোশাকে দেখে পঞ্জিতের মনে বিতৃষ্ঝা সৃষ্টি হতো কিন্তু অকৃত্রিম পোশাকে মাথায় তিলক পরিহিতা সামুরাতির অঙ্গভঙ্গিতে নর্তকীর নির্লজ্জতা নেই। মেয়েটিকে এখন শান্ত সৌম্য কান্তিময় পৃতঃপবিত্রা মনে হচ্ছিলো পঞ্জিতের কাছে। পণ্ডিত সামুরাতির কথায় উদাস মোহাচ্ছন্ন হয়ে যায়। সামুরাতি পঞ্জিতের হাত ধরে তাকে বিছানায় বসতে অনুরোধ করে। কিন্তু পণ্ডিত বসলো না। সে কক্ষে পায়চারি করতে লাগলো । সামুরাতি নীরব দীড়িয়ে রইলো । পপ্তিত দীড়িয়ে তাকে দেখলো এবং মাথা নীচু করে ফেললো, যেনো সামুরাতির মুখোমুখি হতে অপ্রস্তুত । কয়েক কদম পায়চারি করে দাড়িয়ে সামুরাতিকে কাছে ডাকে পণ্ডিত। “আমি জানি, ভূমি প্রেমের কাণ্ডালিনী।” বললো পপ্তিত। “আসলে তুমি শ্নেহ-মমতা-ভালোবাসা বঞ্চিতা। তোমার ভালোবাসা প্রয়োজন । স্বেহ-মমতা ও প্রেম দরকার । বাবার আদর... ভাইয়ের শ্নেহ... সন্তানের মমতা... অথবা তোমার চাই...?” “হ্যা, আপনি কি জানেন না, তৃষিত হৃদয় কোন্ ভালোবাসা চায়ঃ আপনার কাছে কোন্ ভালোবাসা আছে?” পণ্ডিতের চেহারার তাব বদলে যেতে থাকে । তার চোখে আত্তরিকতা ভেসে ওঠে। সামুরাতি পঞ্জিতের কাধে তার বাজু রেখে নিজেকে পঞ্জিতের শরীরের সাথে এতোটাই মিশিয়ে দিলো যে সামুরাতির বুক পণ্ডিতের বুক স্পর্শ করে। সামুরাতির শ্বাস-প্রশ্বাসের ওঠানামা স্পষ্টই অনুভব করতে লাগলো পণ্তিত। সামুরাতি পণ্ডিতকে বাহু বন্ধনে আবদ্ধ করে কানে কানে বললো, “আপনার কাছে আছে কি সেই ভালোবাসা, যে ভালোবাসার সাথে দেহের কোনো সম্পর্ক নেই, যে প্রেমে নেই কোনো পাপের গন্ধ? সামুরাতির তণ্ত নিঃশ্বাস পন্ডিতের নিঃশ্বাসের সাথে মিশে তাকে মোহাচ্ছন্ন করে ভুলে। ভারত অভিযান € ১৭৬ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।