Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

সামুরাতির মনে পড়লো প্রথম যে রাতে তাকে এখানে নিয়ে এসেছিলো, তখন তার কাছে মনে হয়েছিলো পণ্ডিত নিজে ভোগ করার জন্য তাকে এখানে নিয়ে এসেছে। সে যখন এ ধরনের ইঙ্গিত করে তখন পপ্তিত রাধাকৃষ্ণ তাকে বলেছিলো, “তোমার দেহ সৌন্দর্য আমার ভালো গেলেছে বটে কিন্তু যা ভেবেছো তা ভুল। আমার জীবন নারীভোগ থেকে পবিত্র। নারীসঙ্গ নেয়া দূরে থাক, নারীকে কাছে থেকে দেখাও আমি পছন্দ করি না।” সামুরাতির মনে পড়লো, পণ্তিত যখন তার সাথে কথা বলছিলো, তখন পণ্ডিতের চেহারার মধ্যে একটা উদাস ভাব সে দেখতে পেয়েছে। পুরুষের মনের কথা ভালোভাবেই অনুধাবন করতে পারে সামুরাতি ৷ তাছাড়া নিজের রূপ-সৌন্দর্য ও ভাবভঙ্গীর জাদুময়তা সম্পর্কেও পূর্ণ সচেতন। সামুরাতির মনের মধ্যে নতুন একটা চিন্তা উকি দিলো । সেই সাথে পালানোর একটা পথও বের করার কথা ভাবতে লাগলো । সে মনে মনে তার প্রকট নারীত্রে জাদুময়তাকে মুক্তির একমাত্র পুঁজি, যা দিয়ে কঠিন লোহাকেও সে মোমের মতো গলিয়ে দিতে সক্ষম। নগরকোট মন্দিরে আসার চতুর্থ রাতের প্রথম প্রহর। পণ্ডিত রাধাকৃষ্ণ সামুরাতির কক্ষে এলো । সামুরাতির কক্ষে দু'টি প্রদীপ জুলছে আর সামুরাতি সারা কক্ষ জুড়ে পায়চারি করছে। পণ্তিত তাকে দেখে স্থবির হয়ে যায়। সে সামুরাতিকে নৃত্যের পোশাকে প্রথম দেখেছিলো, সেই পোশাক ছিলো কৃত্রিম । তখন তার কাধ, গলা, বুক ও পিঠের উ্ধ্বাংশ ছিলো উন্মুক্ত। তার চেহারায় ছিলো কৃত্রিম প্রলেপ আর চুল ছিলো নাচিয়ের ঢংয়ে সাজানো, চোখে ছিলো কাজলমাখা । সেই পোশাকে ছিলো উগ্রতা কিন্তু এখনকার পোশাক সম্পূর্ণ ভিন্ন এখন সামুরাতি একান্তই অকৃত্রিম । সাজ-পোশাক ও চেহারায় কোনো কৃত্রিমতা নেই। অকৃত্রিম প্রাকৃতিক অবয়বে সামুরাতিকে এখন দেখতে পেলো পণ্ডিত। তার চেহারা ও কনুই উন্মুক্ত । এলোমেলো তার চুল আর চোখে নেই বাড়তি কাজল । অবিকল অকৃত্রিম অবয়বে সামুরাতিকে আরো বেশি মোহনীয় মনে হলো । পণ্তিতের দৃষ্টিতে মনে হলো সামুরাতি মর্ত্যের নারী নয়, স্বর্গের অন্সরা। “আপনি কি আমাকে ভুলে গিয়েছিলেন মহারাজ?” পপ্তিতের কাছ ঘেষে বললো সামুরাতি। “লোকে বলে জীবজন্তরকে জবাই করার আগে পানি পান করাতে হয়, আপনি কি আমাকে পান করাবেন নাঃ আমার আত্মার তৃষ্তা মিটাবেন নাঃ আমাকে জবাই করার আগে যদি আমার মনের তৃষ্ণা না মিটান, ভারত অভিযান € ১৭৫ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।