সহযোগী দুই পণ্ডিত যখন ওঠে চলে গেলো, তখন চিন্তার গভীরে তলিয়ে গেলো রাধাকৃষ্ণ। ফাক এদিকে সামুরাতির বিস্ময়ের অবধি রইলো না। টানা তিন দিন তিন রাত চলে গেলো কিন্তু একবারও বড় পণ্ডিত তার কক্ষে এলো না। সেই দুই তরুণী তার জন্য খাবার নিয়ে আসে আর তার সব প্রয়োজন পূরণ করে। সামুরাতি তাদের অনেকবার বলেছে, তারা যেনো পপ্তিতজী মহারাজকে একবারের জন্য হলেও তার কাছে পাঠায় । কিন্তু এরপরও পণ্তিত আসেনি । নিজের প্রাণ সংহারের জন্য সামুরাতির কোনো দুঃখ ছিলো না, কিন্তু তার মনটা ভারী হয়ে উঠলো এ জন্য যে হিন্দুরা তাকে নর্তকীতে পরিণত করেছে, তার ধর্মীয় চেতনা বিনষ্ট করে তার প্রাণ বিসর্জন দিতে হবে । সামুরাতি দৃঢ়ভাবে বিশ্বাস করতো, মাটি-পাথরের তৈরি মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই, ওরা কিছুতেই মাবুদ হতে পারে না। জয়-পরাজয়ে মূর্তিগুলোর কোনো প্রভাব নেই। যিনি সত্য ও প্রকৃত মাবুদ, তার বিধান মতে নরবলী দান ও নিরপরাধ মানুষ হত্যা সম্পূর্ণ অন্যায়, গুনাহের কাজ। নরবলী নিতান্তই মিথ্যা ধর্মের অপরীতি । সামুরাতির মনে পড়লো, কয়েক বছর আগে রাজা জয়পালের বিজয়ের জন্য লাহোরে এক তরুণীকে বলী দেয়া হয়েছিলো । কিন্তু সেই যুদ্ধে রাজা এমন শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলো যে, রাজধানীতে ফিরে এসে সে জলন্ত চিতায় আত্মাহুতি দেয়। মৃত্যুকে সামুরাতি ভয় করছিলো না কিন্তু পৌত্ুলিকদের মূর্তির জন্য মোটেও মরতে চাচ্ছিলো না। আরমুগামী সামুরাতির আত্ম-পরিচয়কে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিলো । কিন্তু মন্দিরের বন্দী দশা থেকে মুক্ত হওয়ার কোনো পথ তার দৃষ্টিতে পড়ছিলো না। সামুরাতি বিচলিত হচ্ছিলো এই ভেবে যে, যে কোনো সময় তাকে নিয়ে মূর্তির পদমূলে বলীদান করবে । সামুরাতি বহুবার শুনেছে মন্দিরের পণ্ডিতদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য থাকে না। কিন্তু তার দেখাশোনাকারী দুই তরুণী বলেছে, পণ্ডিত রাধাকৃষ্ণের মধ্যে কোনো চারিত্রিক ক্রুটি নেই, সে প্রকৃত অর্থেই একজন সাধক পুরুষ, খাষি। অনেকের মুখে সে আগেও শুনেছে, পণ্ডিত রাধাকৃষ্ণ শুধু খষিই নয়, সে একজন ব্রাহ্মচারী । ভারত অভিযান €% ১৭৪ দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।