Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“আপনি আমার দেহকে বলী দিতে চান? কিন্তু এই শরীর তো আমার শরীর নয়। এটা যদি আমার দেহ মেনে নিই, তাহলে তা তো অনেক আগেই বলী হয়ে গেছে। দেখুন, আত্মাটা একান্তই আমার । আপনি এটিকে বলীদান করুন । অবশ্য আমার আত্মা আপনার কজায় যাবে না। আপনি কি কখনো কারো আত্মা কজা করেছেন অথবা আপনার আত্মার উপর কি অপর কারো কব্জা হয়েছিলো?” এসব তাত্বিক কথায় বোকার মতো সামুরাতির দিকে তাকিয়ে রইলো পণ্তিত। “আপনি সত্যিকার প্রেম-ভালোবাসার সাথে পরিচিত নন। কারণ, আমি আপনাদের সম্পর্কে মন্দিরগুলোর ভেতরে কি ঘটে তা জানি। এখানে সেইসব জিনিসকে পছন্দ করা হয় যেগুলো দৃশ্যত সুন্দর আর যেগুলোকে স্পর্শ করা যায়। এ জন্যই তো আপনারা সেই প্রভুকে বিশ্বাস করেন না, যে প্রভুকে দেখা যায় না। ৃষ্টিগরাহ্য প্রভু আপনারা নিজের হাতে তৈরি করে নেন। আপনারা দেহকে বলী দিয়ে মনে করেন এসব মূর্তিকে খুশি করেছেন। এটাও বিশ্বাস করেন, এসব পাথরের মূর্তি আপনাদের সব আকঙ্ক্কা পূর্ণ করে দেবে ।” “তুমি মুসলমান বলেই এ ধরনের কথা বলছো ।” “না, আমি কিছুই না। আমার কোনো ধর্ম নেই। আমি একটা তৃষ্গার্ত আত্মা। আপনার আত্মাও তৃষ্তার্ত। আমি পুরুষের চোখের দিকে তাকিয়ে তাদের মনের অবস্থা বলে দিতে পারি।” সামুরাতি একটি হাত এগিয়ে বললো, “আপনার হাত আমার হাতে রাখুন। দূরে বসে আছেন কেন? আমার কাছে আসুন।” মূর্তির মতো বসে রইলো পণ্ডিত। সামুরাতি লাফিয়ে উঠে তার গা ঘেঁষে বসে । সামুরাতি দু'হাতে পপ্তিতের চেহারা তালুবদ্ধ করে পণ্ডিতের চোখে চোখ রাখে । কেপে উঠলো পপ্তিতের শরীর। সামুরাতির হাত তার চেহারা থেকে সরিয়ে তৎক্ষণাৎ দাড়িয়ে যায় । কি যেনো বলতে চাচ্ছিলো কিন্তু পণ্ডিতের কথা জড়িয়ে যায়। জড়ানো কণ্ঠে পণ্ডিত বললো, “তোমার জন্য কাপড় পাঠিয়ে দিচ্ছি। তুমি স্নান করে নাও। ইতিমধ্যে তোমার খাবারও পৌছে যাবে ।” এ কথা বলেই পপ্ডিত দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যায়। পণ্ডিতের মনোভাব দেখে প্রচণ্ড হাসি পেলো সামুরাতির । শোয়াইব আরমুগানীর কথা তার মনে পড়লো। সে আরমুগানীকে বলেছিলো, তার উপস্থিতিতে আনন্দ পালকে কাঞ্জরের রাজা বলেছিলো, আমরা সুন্দরী মুসলিম ভারত. অভিযান €% ১৭০ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।