আসেমের লাশ দেখে তার বিধবা স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। কিন্তু কাসেমের হাতে রক্তমাখা তরবারী দেখে কান্না থেমে গেল তার মায়ের । বিস্ময়ভরা দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ছেলের দিকে । “মা! আপনি যেভাবে রোদন করছেন, আপনার মতো মহিলার পক্ষে তার জন্যে শোক-তাপ করা খুবই বেমানান। হাতের তরবারীটা ছুঁড়ে মেরে কাসেম মায়ের উদ্দেশে বলল, তাকে কেউ হত্যা করেনি। নিজের তরবারী দিয়েই সে আত্মহত্যা করেছে।” কাসেম উত্তেজিত হয়ে প্রশ্ন করল-_ “মা! সত্যি করে বলুন তো, আমি কি প্রকৃতপক্ষে তারই সন্তান? আপনি কি আগে হিন্দু ছিলেন? আমি কোন হিন্দুর ওরসজাত নই তোঃ আমি কি লালিত পালিত হয়েছি কোন গাদ্দারের ঘরে?” “কাসেম!” আর্তচিৎকার করে ছেলেকে জড়িয়ে ধরলেন মা । “এসব তুমি কি বলছোঃ কি ঘটেছে! কি দেখছি আমি! তুমি কাকে গাদ্দার বলছো! বোখারা দীনের সেবক মুজাহিদ বাবাকে তুমি গাদ্দার বলছো! তিনি তো সুলতানের দূত হয়ে মুলতান গিয়েছিলেন। কবে ফিরেছেনঃ তিনি গাদ্দার হবেন কি করে? কি হয়েছে বাবা, বল! আমাকে খুলে বল!” “আমি বলতে পারবো না মা! আপনাকে মুলতানের এক মহিলা সব বলবে । সে আসছে। এছাড়াও দূতের দেহরক্ষী হিসেবে যে কয়জন সৈনিক আব্বুর সহ্যাত্রী হয়েছিল তাদের একজনও আসছে। তার কাছ থেকেই আপনি সব জানতে পারবেন । এই তো এসেছে তারা!” প্রথমেই ঘরে প্রবেশ করল মুলতানের মহিলা । প্রধান সেনাপতি আবু আব্দুল্লাহ্ তাকে কাসেমদের বাড়িতে পাঠিয়েছেন। কাসেম খেয়াল করল, মহিলাটির বয়স বেশি নয়, যুবতী । কিন্তু যৌবনের কান্তি-কোমনীয়তা নেই তার চেহারায় । নির্যাতন, নিপীড়নের ছাপ স্পষ্ট তার চোখে-মুখে । চেহারা দেখেই বোঝা যায়, বহু ঝড়-ঝাপটা গেছে এই মেয়ের জীবনে । তারপরও মেয়েটির চেহারায় একটা মোহনীয় ভাব, বিচক্ষণতা ও ছ্বীপ্তিময়তা বিদ্যমান__ যা যে কোন পুরুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম । নিরবের বযারা হতে £ ভারত অভিযান €% ১৭ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।