Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

বোঝা হৃদয়ে না থাকলে আত্মা প্রশান্ত থাকে । মানসিকতার মধ্যে যদি সুচিত্তা কাজ করে তাহলে আত্মা শান্তি পায়...। এসব কথার কথা পঞ্জিত মশাই । আমি মানুষের পাপের বোঝা নিজের মাথায় তুলে নিয়েছি, যাব দ্বারা আমি আত্মার প্রশান্তি পাচ্ছি।” কথাগুলোতে হয়তো সামুরাতির জাদুকরী কৌশল ছিলো নয়তো তা ছিলো আত্মশক্তির প্রভাব । সামুর।তির বলার ভঙ্গিতে এতোটাই আত্মবিশ্বাস ছিলো যে, তার কথা শুনে পণ্ডিতের পায়ের নীচ থেকে মাটি সরে যায়। পণ্ডিতের মন-মানসিকতায় প্রভাব বিস্তার করে সামুরাতি ৷ পক্জিতের দেমাগে এতোদিন পুষে রাখা পাপ-পুণ্যের সংজ্ঞা আর স্বর্গ-নরকের দর্শন এলোমেলো হয়ে গেলো। খোলা কাধ । বিক্ষিপ্ত কেশরাজি। পণ্তিত সাধনার এ দীর্ঘ জীবনে এই প্রথম অনুভব করলো নারীকে যন্ত্রণা বলা সহজ কিন্তু নারীর ফাদ থেকে নিজেকে রক্ষা করা ততোটা সহজ নয়। সামুরাতিকে এ অবস্থায় দেখে পণ্ডিতের হৃদয়রাজ্যে তোলপাড় শুরু হলো । মনের মধ্যে শুরু হলো যুদ্ধ। “আরে আপনি একেবারে ছুপ হয়ে আছেন যে?” ন্মিত হেসে বললো সামুরাতি। “আপনি মহারাজা আনন্দ পালের কাছ থেকে আমাকে ছিনিয়ে এনে একাকী ফেলে চলে গেছেন । আচ্ছা, রাতে আপনি কোথায় ছিলেন? আপনি না আমাকে পবিত্র করতে চান? পবিত্র করতেই আমাকে নিয়ে এসেছেন । আমাকে পবিত্র কবে করবেনঃ” হঠাৎ হতচকিয়ে উঠলো পণ্তিত। তার মুখ দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে পড়লো, “কৃষ্ণদেবীর চরণে তোমাকে বলী দেবো ।” কথাটা এমনভাবে বললো পঞ্তিত যেনো এমন সৌভাগ্য সবার কপালে জোটে না। পপ্তিতের কথায় সামুরাতির মধ্যে কোনো ভাবান্তর ঘটলো না। বলীদানের কথা শুনে বিস্মিতও হলো না । ঠোটের স্থিত হাসিও স্নান হলো না। কিন্তু মুখ ফসকে কথাটা বের হওয়ায় পপ্ডিত নিজেই বিশ্মিত হলো, এ মুহুর্তে কথাটা বলা তার উচিত হয়নি। যাকে বলীদান করা হয়, তাকে কখনো বলীদানের কথা জানানো হয় না। বরং নেশা জাতীয় কিছু খাইয়ে ও কৌশল প্রয়োগ করে তার দেমাগে বিকৃতি সাধন করা হয়। তার চিন্তা-চেতনায় পণ্ডিতের মনোবাসনা আত্মপ্রবিষ্ট করা হয়। কিন্তু পপ্তিত রাধাকৃষ্ণকে সামুরাতির প্রভাব এতোটাই আবিষ্ট করে ফেলেছিলো যে পণ্তিত নিজের নিয়ন্ত্রণ বিবেকের কজায় রাখতে ব্যর্থ হয়। ভারত অভিযান €& ১৬৯ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।