কন্যা-জায়া-জননী- পঞ্তিতের হৃদয়ে এ তিন মমতার কাটা বিদ্ধ হতে শুরু করলো । হঠাৎ তার মধ্যে দেখা দিলো বিশাল শূন্যতা । নিজেকে বিরান ভূমিতে ভগ্রন্তূুপের মতো মনে হতে লাগলো । জীবনের দীর্ঘ সময় কন্যা-জায়া-জননীর হচ্ছে তার এতোদিনের সাধনা নর্তকী গঙ্গাজলে ভাসিয়ে দিয়েছে । সে একটা পরিত্যক্ত উজার শ্বশান। নর্তকীর মধ্যে নারীর সকল বূপ-সৌন্দর্য, স্নেহ-মমতা জীবন্ত হয়ে উঠলে পণ্ডিতের হৃদয়ে শুরু হলো এক ধরনের হাহাকার। সামুরাতিকে স্পর্শ করার জন্য অধীর হয়ে উঠলো। পণ্ডিত রাধাকৃষ্ণ যখন সামুরাতির আরো কাছে আসে তখন সামুরাতি চোখ খুলে। সে পণ্তিতকে দেখে আড়মোড়া দেয় এবং হাই তুলে। পণ্ডিত জীবনে কখনো কোন নারীকে এতো কাছে থেকে ঘুম থেকে ওঠে হাই তুলতে দেখেনি । সামুরাতির হাইতোলা দেখে পণ্ডিতের মধ্যে এক ধরনের ঝড় সৃষ্টি হয়। এমন এক ভাবের সৃষ্টি হয় যা কখনো সে অনুভব করেনি। এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করতে লাগলো । দেখা দিলো আত্ম-বিমোহিতা। “ওহ! কত বেলা হয়ে গেছে। গত রাতে আপনি আমাকে একাকী ফেলে কোথায় চলে গিয়েছিলেন?” সামুরাতি বললো। “তুমি একাকী ভয় পাও?” “ভয়? হেসে লুটিয়ে পড়লো সামুরাতি। ভয় তো একটা অনুভূতি । আমার অনুভূতি মরে গেছে। নারী পরপুরুষে ভয় পায় কিন্তু পরপুরুষের হাতের খেলার পুতুল নারীর কোনো ভয় থাকে না। যে পথিক একবার লুটেরা ছারা লুষ্ঠিত হয়, বাকি পথ সে নির্ভয়েই অতিক্রম করে । আমার এখন আর কোনো দস্যুর ভয় নেই।” “তুমি যেভাবে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে তা কেবল তাদের পক্ষেই সম্ভব যাদের আত্মা পবিভ্র। কিন্তু একটা নর্তকী কিভাবে এতো প্রশান্তচিত্ত হতে পারে!” “আমার শরীরে এখন শুধু ব্ূহটাই আছে, যাকে আপনি আত্মা বলছেন। আমার শরীরটা পর হয়ে গেছে কিন্তু আত্মা আমার নিজের, এটা প্রকৃতপক্ষে শান্তই আছে।” “কি! কিভাবে তা সম্ভব?” “ধর্মীয় উন্মাদনায় অন্ধ ব্যক্তিরা আত্মার এই প্রশান্তির কথা বুঝতে পারে না। তারা একটাই শোর তোলে, প্রার্থনা করো আত্মার প্রশান্তি পাবে । জাগতিক ভারত অভিযান * ১৬৮ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।