Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

মন্দিরের শাখা ধ্বনি মাহমূদের প্রতিটি মসজিদে ধ্বনিত হবে। হিন্দু ধর্মের মহাবিজয় আর ইসলাম ধর্মের পতন ঘটবে । গঙ্গা স্নান থেকে ফিরে এসে মন্দিরের যেখানে হিন্দু নারী-পুরুষ সকালের পুজা দিচ্ছিলো, মগ্ডিত সেখানে গেলো । সে ঘটি থেকে গঙ্গার পানি মূর্তির চরণে ছিটিয়ে দিয়ে হাত জোড় করে মূর্তিকে প্রণাম করলো । লাগলো । সে যখন দেব-দেবীর সত্তুষ্টি বিধানে আত্মতুষ্টির মোহময়তা কাটিয়ে স্বাভাবিক হলো, তখন সেখানে আর কেউ নেই। নগরের লোকজন পুজা-অর্চনা শেষ করে সবাই যে যার মতো চলে গেছে। পপ্তিতের মনে পড়লো, আরে, এই নর্তকীকেও গঙ্গা জলে স্নান করানো উচিত ছিলো । কিন্তু ততোক্ষণে সূর্য উঠে চতুর্দিকে সকালের কিরণ ছড়িয়ে পড়েছে। সে কক্ষে এসে দেখলো, সামুরাতি এখনো গভীর ঘুমে অচেতন। সে সামুরাতির বিছানা থেকে দু'তিন কদম দূরে দাড়ালো । যেনো কোনো অদৃশ্য হাত তাকে ওখানেই থামিয়ে দিয়েছে। সামুরাতি নিরুদ্ধেগে ঘুমাচ্ছিলো । তার ঠোটে যেনো তখনও নিষ্পাপ শিশুর হাসি মেখেছিলো | দেখে মনে হচ্ছে, সে হয়তো রঙিন কোন স্বপ্ন দেখছে। বেলা অনেক উপরে ওঠে গেলেও সে নিশ্চিন্তে বেঘোর ঘ্বমে আচ্ছন্্র। পপ্তিত ভাবলো, পাপ তো মানুষকে স্বস্তি দেয় না! এই নর্তকী তো পূজা পাঠের ঘোরবিরোধী । ওর আত্মা কি পবিত্রঃ এটা কি ওর আত্মিক প্রশান্তি যে বলীদানের কথা শুনেও নিশ্চিন্তে ঘুমোচ্ছে? ঘুমন্ত সামুরাতিকে দেখতে দেখতে পণ্ডিতের ভাবান্তর ঘটলো। ঘুমন্ত নর্তকীর চেহারায় সে কোন পাপ দেখছে না। ইত্যবসরে সামুরাতির ঘুম ভেঙ্গে গেলে পপ্তিতের মনে হলো এ যেনো সদ্যভূমিষ্ঠ নিষ্পাপ কোনো শিশু, যে নিশ্চিন্তে মায়ের কোলে শুয়ে আছে। পপ্তিত অনুভব করলো, নর্তকী আর তার মধ্যে যেনো একই রক্ত প্রবাহিত। পঞ্তিত সামুরাতির দিকে তাকিয়ে অতীতে হারিয়ে যায়। তার মনে পড়ে শৈশবের কথা । যখন এই তরুণীর মতোই সে বেঘোরে ঘুমাতো। ছোটবেলার দেখা সেই মায়ের চেহারা তার চোখে ভেসে ওঠে। ভাবালুতা তাকে আরো বেশি আবিষ্ট করে ফেললো । তার মনে হতে লাগলো, নিফলুষ। ভারত অভিযান *% ১৬৭ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।