Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

নিজের হাতের তালুতেই প্রচণ্ড আঘাত করে পণ্ডিত। ক্ষোভে দাতে দাত পিষে স্বগতোক্তি করলো- ছিঃ ছিঃ ন্লেচ্ছের বাচ্চা শ্লেচ্ছ,” আমার শরীর অপবিত্র করে দিয়েছে! আমি মিথ্যা বলিনি, নারীর শরীর পুরুষকে জানোয়ার বানিয়ে দেয়। পণ্ডিত নিজের অজান্তেই বিড় বিড় করতে লাগলো । সে যা ভাবছিলো তা কণ্ঠ দিয়ে সশব্দে বেরিয়ে আসছিলো- “হ্যা, হ্যা, ওকে পবিত্র করতে হবে। হয়তো বহু দিন লাগবে, তবুও ওকে পবিত্র করে ওর রক্ত দিয়ে তগবান শ্রীকৃষ্ণের পা ধুইয়ে দিতে হবে ।” দীর্ঘক্ষণ পর পপ্তিতের দেমাগ সামুরাতির প্রভাবমুক্ত হলো । মধ্যরাতের পর পণ্তিত গভীর ঘুমে তলিয়ে গেলো । প্রতিদিনের অভ্যাস মতো ভোরেই পণ্ডিত রাধাকৃষ্ণের ঘুম ভেঙ্গে যায়। ভোরের আবছা অন্ধকারে উচু পাহাড়ী মন্দির থেকে নীচে নেমে ভজন গুনগুনিয়ে পণ্ডিত গঙ্গার একটি শাখা নদীর তীরে পৌছালো। নদীতে নেমে হাটু পানিতে দাড়িয়ে দু'হাত পানি ছিটিয়ে ভজন জপতে জপতে পানিতে বসে পড়লো । হিন্দুরা আজো বিশ্বাস করে, গঙ্গা নদীর পানিতে স্নান করলে সকল পাপ ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে যায়। ঠাণ্ডা পানিতে দীর্ঘক্ষণ বসে থাকার পর পণ্ডিত অনুভব করলো তার শরীরটা এখন জুড়িয়ে এসেছে। সারারাত সে' শরীরে একটা জ্বালা অনুভব করেছে । সে অনুভব করলো নর্তকী সামুরাতি তার শরীরে যে আগুন জালিয়ে দিয়েছিলো, সে আগুন চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছে বলে মনে করছে। ভজন ও গঙ্গা স্নান পণ্ডিতের মনে স্বস্তি এনে দিলো । এখন সে আগের পণ্ডিত রাধাকৃষ্জের ভাবগান্তীর্য ফিরে পেলো। যে কারণে কোনো পৃজারিণী নারীকেও পর্যন্ত কোনদিন তার শরীর স্পর্শ করতে দেয়নি রাধাকৃষ্ণ। রাতের অস্থিরতায় সামুরাতির প্রতি তার মনে যে ঘৃণা ও ক্ষাভ দানা বেঁধেছিলো, তাও তিরোহিত হয়ে গেলো । সে ভাবতে লাগলো, মাসুরাতির কোনো দোষ নেই, তাকে পাপ কাজে বাধ্য করা হয়েছে। তাই তো সে বলেছে, সে নির্ভেজাল প্রেমের কাঙালী। সে বলেছিলো, আমাকে কি গঙ্গা জলে বিধৌত অকৃত্রিম ভালোবাসা দিতে পারবে? হ্যা, তোমাকে আমি গঙ্গা জলে বিধৌত নির্ভেজাল প্রেম দেবো । স্বগতোক্তি করে রাধাকৃষ্ণ । আমি এ নর্তকীকে গঙ্গা জলে ধৌত করে অকৃত্রিম প্রেম দেবো । এরপর ওকে কৃষ্ণ দেবীর চরণে বলী দিয়ে বলতে পারবো যে, আমি এমন এক নারীকে বলী দিয়েছি যাকে আমি ভালোবাসি । অবশ্যই এই বলীদান দেবীর কাছে কবুল হবে । গজনী, বলখ, বোখারা, সমরকন্দ মহাভাতের অন্তর্ভুক্ত হবে। ভারত অভিযান *% ১৬৬ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।