তাহলে সেই পুরুষের আর কোন কর্মশক্তি থাকে না। তখন মন্দ ছাড়া মঙ্গলের কিছু ভাবতেই পারে না নারী প্রভাবিত পুরুষ । কিন্তু সামুরাতিকে বলী দেয়ার জন্য যখন পাহাড়ের উপর মন্দিরের গোপন কক্ষে নিয়ে গেলো এবং সামুরাতিকে বলীর কথা শোনালো, তখন সামুরাতি তার সাথে এমনসব আচরণ করছিলো, যেন পণ্ডিতের ভেতরকার কোনো এক শক্তি মোচড় দিয়ে ওঠে । সেই শক্তির উপস্থিতি এতোদিন পণ্তিত অনুভব করেনি । অতঃপর ভোরবেলায় এসে সামুরাতিকে গঙ্গাতীরে নিয়ে যাওয়ার কথা বলে পণ্ডিত নিজের শয়নকক্ষে চলে যায়। নিজের ভেতর পণ্ডিত এতোটাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলো যে, বিছানায় গা এলিয়ে দেয়া মাত্রই সে ঘ্বুমিয়ে পড়তে পারতো । সে কখনো মানসিক অস্থিরতায়ও ভোগেনি কিন্তু এ রাতে পগ্তিতের কি যে হলো, ঘুমানোর চেষ্টা করেও সে ঘুমাতে পারছিলো না। সামুরাতির অষ্টহাসি আর শিশুর মতো গায়ের উপর লুটিয়ে পড়ার মতো আচরণ তাকে আচ্ছন্ন করে ফেলেছিলো। সামুরাতির রেশম কোমল চুলের স্পর্শ যেনো তার অনুভবে শিহরণ খেলে যাচ্ছে। নারীর স্পর্শ, নারী দেহের উষ্ততা ও গন্ধের সাথে তার পরিচয় ছিলো না। কিন্তু আজ নারীদেহের আকর্ষণ থেকে সে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছিলো না। সামুরাতির উচ্ছসিত কণ্ঠ তার কানে নিরন্তর ধ্বনিত হচ্ছিলো- “আপনি যদি আমাকে সেই ভালোবাসা দেন, যে ভালোবাসার জন্য আমার হৃদয় বহুদিন থেকে তৃষ্তার্ত, তাহলে মনের আনন্দে আমি এমন নৃত্য করবা যে, পাথরের মূর্তিগুলোও আমার সাথে নাচতে শুরু করবে। লোকজন দৃর-দূরান্ত থেকে নগরকোটের নর্তকীর নাচ দেখতে আসবে আর ভগবানের পূজা বাদ দিয়ে লোকজন নগরকোটের নর্তকীর পূজা করতে শুরু করবে ।” পণ্ডিত এতোটাই মোহাবিষ্ট হয়ে সামুরাতির কথা ভাবছিলো, যেনো সে রঙিন স্বপ্নে মেতে আছে। আর এরই মধ্যে কেউ তার শরীরে সুই ফুটিয়ে জাগিয়ে দিয়েছে। সে রাগে-ক্ষোভে ফুঁসতে লাগলো । এক লাফে বিছানা ছেড়ে দাড়ালো । তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে এলো যেনো। সে মনে মনে স্বগতোক্তি করলো- সামান্য একজন নর্তকী...? মুসলমান...? ্েচ্ছ পাপীষ্ঠা । জানা নেই কত পুরুষের সাথে মেলামেশার পাপ মাথায় নিয়ে বেড়াচ্ছে। ও করছে কৃষ্ণ ভগবানকে অপমান? কৃষ্ণ ভগবানের ক্রোধ সম্পর্কে জানে না হতভাগী। এ জন্যই দেব-দেবীকে পাথরের মূর্তি বলে! ভারত অভিযান * ১৬৫ দড$৮৬$.2111001109.0011
— صفحة ١٦٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.