Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

“ওহ্‌ যারকা!” যারকার হাত ধরে বললো আরমুগানী | “এভাবে বলো না। সামুরাতি আমাকে আশ্রয় না দিলে আজ রাজার বন্দীশালায় আমাকে জীবন্ত লাশে পরিণত হতে হতো । তুমি জানো না, তুমি যেমন মুসলমান, সামুরাতি একজন মুসলিম তরুণী । আমি তোমাকে মোটেও অবিশ্বাস করছি না। ভাবছি, তোমাকে এখানে রেখে যেতেও মন চাচ্ছে না, আবার সাথে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না। এখানে রেখে গেলে মনে হয় না পুনর্বার ফিরে এসে আমার পক্ষে তোমার সাথে সাক্ষাৎ করা সম্ভব হবে।” “ছদ্মবেশে যেভাবে তুমি পরিচারিকাকে নিয়ে যাবে, সেভাবে আমাকেও তোমার সাথে নিয়ে চলো। অতীতের কৃত গুনাহর কাফফারা করার সুযোগটুকু আমাকে দাও ।” “যারকা! একটা বিষয় তোমার খেয়াল রাখতে হবে যে, সামুরাতির পরিচারিকাকে তুমি যে আমার স্ত্রী একথা আমি বলেছি বটে কিন্তু আমি যে গজনী সুলতানের গোয়েন্দা এ কথা কিন্তু বলিনি। আমার আরো দুই সাথীকে সঙ্গে নিতে হবে। আজ রাতে আমি ওদের সাথে দেখা করবো । আমি ওদের বলে-কয়ে আমাকে সহযোগিতা করার জন্য রাজি করাবো । ভুমি এখন চলে যাও। সন্ভব হলে আগামীকাল সকালে একটু এদিকে এসো । তখন বলে দিতে পারবো, আমাদের যাত্রা কিভাবে হবে ।” যারকা তাকে জানালো, “সরকারীভাবে তোমাকে এখন আর খোঁজাখুঁজি করছে না। এ মুহূর্তে লাহোর অনেকটাই শান্ত । সেনাবাহিনী অভিযানে বেরিয়ে পড়েছে, ধর-পাকড়ও থেমে গেছে।” আরমুগানীর দাড়ি তখন বেশ বড় হয়ে গেছে। এমনিতেই সে ূপ বদল করার বিন্ময়কর ক্ষমতা রাখতো । তাছাড়া বহু ধরনের আওয়াজ সে করতে পারতো । যারকাকে অনেকটা পথ এগিয়ে দিয়ে তার বন্ধুদের উদ্দেশে অন্যদিকে চলে গেলো আরমুগানী । তার মন-মানসিকতায় এখন সামুরাতির মুক্তিই প্রাধান্য বিস্তার করে আছে। ফাক কি নগরকোটের পণ্ডিত রাধাকৃষ্জের হৃদয়রাজ্যেও সামুরাতি প্রভাব সৃষ্টি করেছিলো । নারীর ব্যাপারে পঞ্ডিত রাধাকৃষ্ণ ছিলো পাথর । পণ্ডিত নারীদের খুবই ঘৃণা করতো । বলতো, নারী একটা জীবন্ত যন্ত্রণা, সকল অঘটনের শিকড় এই নারী । নারীর মধ্যে এমন জাদু রয়েছে যদি তা কোনো পুরুষকে পেয়ে বসে ভারত অভিযান * ১৬৪ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।