ক্ষতস্থান থেকেও যখন দু'ফৌটা তাজা রক্ত বিছানায় পড়েছিলো, তখনই এই রক্ত দেখিয়ে সামুরাতিকে সে বলেছিলো, দেখো, তোমার আর আমার রক্তের মধ্যে কোনো ব্যবধান নেই, যেনো একই রক্ত । সেদিন সামুরাতি তাকে বলেছিলো, আজ তুমি আমার রক্ত দেখিয়ে আমার মৃতপ্রায় বোধকে জাগিয়ে দিলে । এই রক্ত দেখে এখন আমি নিজের আত্মপরিচয় উপলদ্ধি করতে পারছি। দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলো আরমুগানী। সেই রাতের গোটা ঘটনা তার চোখের সামনে ভেসে উঠলো । ভেসে উঠলো সামুরাতির হৃদয়ের আকুতি এবং মমতার পরশ ৷ হঠাৎ সে বলে উঠলো, “পাথরের তৈরি মূর্তির কল্যাণে এক মুসলিম তরুণীর মৃত্যু হতে আমি কখনো দেবো না।” চকিতে মেয়ের মতোই স্নেহ করো। তোমার হৃদয়ে তার জন্য রয়েছে মায়ের মমতা । যদি তাই মনে করো তাহলে তুমি কি তা প্রমাণ করতে পারবে? তুমি কি আমার সাথে নগরকোট যেতে পারবে? কারণ, আমি নগরকোটের পথ চিনি না। তুমি আমাকে নগরকোট নিয়ে চলো আর ভেতরের পরিবেশটা একটু বুঝিয়ে দিও । আমার বিশ্বাস সামুরাতি এখনও জীবিত আছে।” “পথেই আমরা গ্রেফতার হয়ে যাওয়ার আশংকা নেই কি?” বৃদ্ধা বললো । “না । অন্তত পথের গ্রেফতারী আমরা এড়িয়ে যেতে পারবো । কারণ, আমরা ছন্নবেশে যাবো ।” আরমুগানী যারকার উদ্দেশে বললো, “তুমি এখানেই থাকো যারকা । আমি বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে ।” “আমিও যাবো তোমাদের সাথে।” দৃঢ়তার সাথে বললো যারকা। “আমি আর একাকী থাকতে পারবো না। যেখানে তুমি যাবে আমিও তোমার সঙ্গে যাবো ।” পরিচারিকা আগেই জেনেছিলো আরমুগানী আর যারকা স্বামী-্ত্রী। এ জন্য সে ঘর থেকে বেরিয়ে যায়। সামুরাতির মৃত্যু আশংকা আর আরমুগানীর প্রতি তার অবদানের বিষয়টি আরমুগানীকে এতোটাই আবেগাপ্লুত করে ফেলেছিলো যে, সে ভুলেই গিয়েছিলো তার একান্ত প্রেয়সী দীর্ঘদিন পর তার একান্তই পাশে রয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে সে তার একান্ত সান্নিধ্যের জন্য চলে এসেছে। আরমুগানীর ভাবান্তর অনুধাবন করে যারকা তার কাধে হাত রেখে মৃদু ঝাকুনি দেয়। যারকার দিকে তাকায় আরমুগানী । “মনে হয় তুমি এখন পর্যন্ত আমাকে ধোকাই ভাবছো ।” শ্লেষমাখা কণ্ঠে বললো যারকা । “একজন নর্তকীকে তুমি আমার চেয়েও বেশি গুরুত্তপূর্ণ ভাবছো এবং ওর জন্য পেরেশান হয়ে পড়েছো?” ভারত অভিযান * ১৬৩ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।