Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

জমায়েত হচ্ছিলো, এরা সবাই পেশোয়ারের দিকে অগ্রসর হচ্ছে। এই সম্মিলিত হিন্দু বাহিনীর বিজয়ের জন্য পত্তিত দেবীর পদমূলে নর বলী দেয়ার জন্য সামুরাতিকে আটকে রেখেছে। মনে হয় এর মধ্যে পণ্ডিত সামুরাতিকে বলী দেয়ার কাজ সমাপ্ত করেছে।” বললো যারকা । “আমার বিশ্বাস, সামুরাতি এখনো বেঁচে আছে।” বললো বৃদ্ধা পরিচারিকা। “কারণ, যেসব নারীকে পণ্তিতরা বলী দিতে চায়, এদেরকে কয়েক দিন নিজেদের কজায় রেখে মানসিকভাবে তৈরি করে । তাদেরকে গঙ্গাজলে ধৌত করে আর নানা তন্ত্রমন্ত্র পড়ে বশে আনে । এদেরকে নেশাদ্রব্য খাইয়ে এমন করে ফেলে যে, তরুণী নিজে থেকেই বলতে থাকে, আমাকে দেবীর চরণে বলী দিয়ে দাও ।” তিন জনের মধ্যে নেমে এলো গভীর নীরবতা । “সামুরাভি আমার যে উপকার করেছে, তা কোনো সাধারণ কাজ নয় । আমি তা ভুলে যেতে পারি না।” বললো আরমুগানী । “আমি অবশ্যই নগরকোট যাবো এবং সামুরাতি জীবিত না ইতিমধ্যেই তাকে বলী দেয়া হয়েছে- তা জানতে চেষ্টা করবো । যদি জীবিত থাকে, তবে আমি তাকে বীচানোর সম্ভাব্য সব চেষ্টাই ফরবো।” “নগরকোট মন্দির সম্পর্কে তুমি জানো না।” বললো বৃদ্ধা। “সেটি সাধারণ কোনো মন্দির নয় যে, তুমি সেটিতে প্রবেশ করে সব কক্ষ ঘুরে দেখতে পারবে । আমি নগরকোট মন্দিরের ভেতরে গিয়েছি। নগরকোট মন্দির একটা গোলক ধাধা । সেখানে রয়েছে বিশাল পাতাল কক্ষ । পাতাল কক্ষগুলো এতোটাই বিশাল যে, কোনো হাতিও যদি-সেখানে হারিয়ে যায়, তাও খুঁজে পাওয়া মুশকিল হবে। তাছাড়া মন্দির ঘিরে রয়েছে বিশাল সেনা দুর্গ । বহু মানুষ সেখানে পৃজা পাঠ ব্যাপার নয়।” শুয়াইব আরমুগানীর শরীরে তখন যৌবনের দৃপ্ত তারুণ্য ঝিলিক দিয়ে উঠে। সে জানতো, সামুরাতি একটি মুসলিম মেয়ে। একজন মুসলিম তরুণী হিন্দুদের যুদ্ধ জয়ের জন্য বলীর শিকার হবে, তা মোটেও বরদাশত করতে পারছিলো না আরমুগানী ৷ আরমুগানীর চোখে তখন ভেসে উঠলো সেই দৃশ্য, যখন কুকুর তাকে মারাত্মকভাবে আহত করার পর সামুরাতি তাকে ঘরের ভেতরে নিয়ে নিজের হাতে ক্ষতস্থান পরিষ্কার করে দিচ্ছিলো । সামুরাতির এক হাতও কামড়ে দিয়েছিলো কুকুর। অনবরত ঝরেপরা আরমুগানীর রক্তের সাথে সামুরাতির ভারত অভিযান *€% ১৬২ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।