₹₹ ৯) “আমার পক্ষে এখন আর লাহোরে থাকা সন্ভব নয়। যারকার বাবা যদি আমার কথা জানতে পারে, তবে সে আমাকে ধরিয়ে দেবে, নয়তো হত্যা করবে। আমি যারকাকে নিয়ে পেশোয়ার চলে যেতে চাই ।” “সে কি তোমার সাথে যেতে প্রস্তুত?” “হ্যা, সে তো একপায়ে খাড়া । আমি এ ব্যাপারে তোমার সহযোগিতা চাই। আগামীকাল সন্ধ্যায় যারকা লুকিয়ে এখানে আবার আসবে । আমি গোপনে বাগানের একটি জায়গায় ওর সাথে দেখা করবো বলে কথা দিয়েছি। এখন তো আদ্যপান্ত তুমিও জানতে পারলে । এখন তুমি কি ওকে ঘরে নিয়ে আসা পছন্দ করবে? অবশ্য ওর পিছু পিছু যদি কেউ এখানে পৌছে যায়, তাহলে আমার ধরা পড়ার আশংকা আছে।” “তুমি নির্দিধায় ওকে ঘরে নিয়ে আসতে পারো । আমি কুকুর ছেড়ে দেবো, তাহলে কারো পক্ষে এদিকে পা বাড়ানো সম্ভব হবে না। কেউ পিছু নিলেও তুমি পালানোর সুযোগ পাবে । যারকাকে আড়াল করার প্রয়োজন নেই । কারণ, আমি দৃঢ়তার সাথে যে কারো সাথে এ কথা বলতে পারবো যে, সে সামুরাতির সাথে দেখা করতে এসেছিলো ।” “তুমি কি এ বিষয়টি জানতে পেরেছো, মহারাজা ফিরে এসেছে কিন্তু সামুরাতি ফিরে এলো না কেন?” “চেষ্টা করছি।” বললো বৃদ্ধা। “এমন তো হওয়ার কথা নয় যে, মহারাজা সামুরাতিকে উপটৌকনস্বরূপ কাউকে দিয়ে আসবে । কারণ, যে কোনো মূল্যে সামুপ্লাতিকে সে হাতের মুঠোয় রাখতে চাইবে ।” “আমি অবশ্য যারকাকে এ ব্যাপারে খবর নেয়ার জন্য বলে দিয়েছি। আশা করি, সে এ বিষয়ে সঠিক তথ্য সংগ্রহে সক্ষম হবে ।” কক ক যারকা কথা মতো সন্ধ্যায় সামুরাতির বাড়িতে এলো। সে ঠিকই সামুরাতির না ফেরা সম্পর্কে খবর সংগ্রহ করতে সমর্থ হয়েছে। আরমুগানী বাগানের বাইরে যে জায়গায় সে লুকিয়ে ছিলো, সেই জায়গায় যারকার জন্য অপেক্ষা করছিলো। দীর্ঘ সময় অপেক্ষার পর যারকা এলো । যারকা একাকীই এলো । সে যারকাকে ঘরের তেতরে নিয়ে এলে পরিচারিকা বাগানে কুকুর ছেড়ে দেয়। যারকা প্রথমেই জানালো, “সামুরাতিকে নগরকোটের প্রধান পণ্ডিত বলী দেয়ার জন্য রেখে দিয়েছে। সে দ্বিতীয় সংবাদ দিলো, বিগত কয়েক মাস ধরে ভারত অভিযান * ১৬১ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।