Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

বৃদ্ধার মনোভাব আন্দাজ করে আরমুগানীর মধ্যেও এ তাড়না সৃষ্টি হলো যে, সে নিজের প্রকৃত পরিচয় বৃদ্ধার কাছে ব্যক্ত করবে কিনা? ভেবে-চিন্তে সে সিদ্ধান্ত নিলো, হ্যা, বৃদ্ধাকে বলেই দেবে তার পরিচয় । আরমুগানী বৃদ্ধাকে ডেকে বললো, “যারকা আমার বিবাহিতা স্ত্রী 1” “তাই যদি হবে তবে এমন রাখঢাক কেনঃ” জানতে চাইলো বৃদ্ধা । “তুমি কি ওর সৌন্দর্য দেখেছো?” আরমুগানীর মাথায় একটা বুদ্ধি এলো । সে বললা, “তুমি কি জানো যারকা কার মেয়ে?” “যারকা এক ভয়ংকর সাপের সন্তান?” উত্তর দিলো বৃদ্ধা । “ওর বাবাকে আমি চিনি। সে দুর্নীতিবাজ, বেঈমান, আত্মমর্যাদাহীন, গাদ্দার, কুলাঙ্গার এক মুসলমান । সে তার নিজের কন্যার বূপ-সৌন্দর্যের বিনিময়ে রাজ দরবারে বিশেষ সম্মানের অধিকারী হয়েছে।” “ওর মেয়ে গোপনে আমাকে বিয়ে করেছিলো । সে আমার ঘরে চলে এলে তার বাবার কানে এ সংবাদ চলে যায় । তুমি জানো, গোয়েন্দাগিরির অভিযোগে লাহোরের সব মুসলমানদের ঘরে তল্লাশি করছে এবং নির্মম অত্যাচার চালাচ্ছে। ব্যক্তিগত আক্রোশেও অনেকে নিরপরাধ মানুষকে ধরিয়ে দিচ্ছে। যারকার বাবা হানা দেয় এই বলে যে, আমি গজনী সুলতানের গোয়েন্দা । কিন্তু যারকা আমাকে গ্রফতারির কবল থেকে বাচিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। পুলিশ আমার ঘয়ে হানা দেয়ার আগেই যারকা কিভাবে যেনো জানতে পারে এবং আমাকে গভীর ঘুম থেকে জাগিয়ে বলে, তোমাকে গ্রেফতার করতে পুলিশ বাড়ি ঘেরাও করেছে। পরিস্থিতির ভয়াবতা অনুমান করতে পেরে আমি ঘরের ছাদে উঠে দেয়াল টপকে দৌড়ে পালাতে গিয়ে তোমাদের বাড়ির চৌহদ্দিতে এসে বাগানে লুকাই। পুলিশ আমার পিছু ধাওয়া করেও ধরতে পারেনি । কিন্তু তোমাদের কুকুর আমাকে পেয়ে বসে । তোমাদের বিবি সাহেবা আমার এ অবস্থা দেখে দয়াপরবশ হয়ে আমাকে আশ্রয় দেয়। আচ্ছা, আমাকে কি গোয়েন্দা মনে হয়?” “না, তোমাকে গোয়েন্দা মনে হবে কেন?” বললো বৃদ্ধা পরিচারিকা । “যারকার বাবা আক্রোশের কারণে এমনটা করেছে। আচ্ছা, তুমি এখন কি করতে চাও?” ভারত অভিযান *% ১৬০ দড$৮৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।