Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

হয়ে থাকে । সামুরাতিকে সে খুব ভালোবাসতো । সামুরাতি নাচে-গানে ছিলো সকলের সেরা । জাদুকরী কণ্ঠ ও ব্ূপ-সৌন্দর্যে সামুরাতি ছিলো অনন্যা । পরিচয়ের শুরু থেকেই সামুরাতির প্রতি মনের টান ছিলো এই প্রবীণার। এক পর্যায়ে রাজমহল থেকে বিতাড়িত হয়ে সে যখন সামুরাতির বাড়িতে ঠাই নিলো, তখন সামুরাতি তাকে সানন্দে জায়গা দিলো। সেও নিজেকে ঢেলে দিলো সামুরাতির সেবা-যত্বে। দিনে দিনে সামুরাতি তাকে মায়ের আসনে স্থান দিয়েছিলো আর বয়োজ্যেষ্ঠও তার হৃদয় নিংড়ানো স্নেহ-মমতা উৎসর্গ করে দিলো সামুরাতির কল্যাণে । শুয়াইব আরমুগানী আহত হলে সামুরাতি তাকে ঘরে নিয়ে সেবা-শুশ্রষা করে যখন বললো, গোপন রত্বের মতো তুমি ওকে আগলে রাখবে এবং সেবা-যত্ব করবে। তখন সে জানতেও চায়নি, লোকটি এমন কি রত্ব আর কেনই বা তাকে লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রাখতে হবে । সে এমনিতেই বুঝে নিয়েছিলো, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বৃদ্ধা বুঝে নিয়েছিলো, নিশ্চয়ই এ সুদর্শন যুবককে বিশেষ লক্ষ্যে লুকিয়ে রাখতে চায় সামুরাতি। কারণ, এক সময় সেও একজনকে আপন করে নিতে চেয়েছিলো । কিন্তু রাজার বাহিনী করে রেখেছে। ঘর বাধার স্বপ্রটা তার স্বপ্নই থেকে যায়। আজীবন বুকের মধ্যে সেই কষ্ট-যাতনা সে বয়ে বেড়াচ্ছে। তাই সামুরাতির জীবনটাও এমন যন্ত্রণাদগ্ধ হোক, তা সে ভাবতেই পারে না। ফলে সামুরাতির এতোটুকু বলায়ই সে অমূল্য রত্বের মতোই আরমুগানীকে আগলে রাখতে চেষ্টা করে । সামুরাতি রাজা আনন্দ পালের নগরকোট মন্দিরে গিয়ে ফিরে না এলেও আরমুগানীকে সে যথারীতি লোকচক্ষুর আড়ালেই রেখেছে । আসলে এ কাজটি সে করেছে সামুরাতির ভালোবাসার টানে । নিজের অপূরণীয় প্রেমের সুপ্ত ঝর্না থেকে সিঞ্চিত মমতা দিয়ে সে ধীরে ধীরে সুস্থ করে তোলে আরমুগানীকে । সামুরাতির দীর্ঘ অনুপস্থিতি সত্ত্বেও সে কোনো দিন আরমুগানীকে এ কথাটিও জিজ্ঞেস করেনি, সে কে? কি তার পরিচয়? কোথেকে এসেছে? যাবেই বা কোথায়? যারকা এ বাড়িতে সামুরাতির সাথে সাক্ষাৎ করতে এলে আরমুগানী যখন তার সাথে লুকিয়ে কথা বলতে অনুরোধ জানায়, তখন স্বাভাবিকভাবেই বৃদ্ধা পরিচারিকার মনে প্রশ্ন দেখা দেয়, লুকিয়ে থাকা এই যুবকের সাথে যারকার কি সম্পর্ক? কিভাবে তার পরিচয় যারকার সাথে? যারকার সাথে অতি গোপনে বান্ধবীকে এড়িয়ে কি কথা সে বললো? ভারত অভিযান *€% ১৫৯ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।