Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

যারকা ও তার বান্ধবী চলে যায়। বৃদ্ধা পরিচারিকা আরমুগানীকে জিজ্ঞেস করলো, “তুমি লুকিয়ে যারকার সাথে কি কথা বলেছোঃ ওই মেয়েটি থেকে নিজেকে আড়ালে রাখলে কেন?” এমন প্রশ্ন করা ছিলো স্বাভাবিক। বৃদ্ধা আরমুগানীর প্রতি বিশ্বস্ত ছিলো বটে কিন্তু তার প্রকৃত পরিচয় সে মোটেও জানতো না। সামুরাতি তাকে শুধু বলেছিলো, ওকে তুমি লোকচক্ষুর দৃষ্টি থেকে আড়াল করে রাখবে । আর ওর ক্ষতস্থানের চিকিৎসা করবে। বৃদ্ধা সামুরাতির কথা যথার্থভাবেই পালন করছিলো । এই বৃদ্ধা ছিলো রাজমহলের শীর্ষ নর্তকীদের একজন । বূপে-গুণে-নাচে সমবয়স্কাদের মধ্যে সে ছিলো অনন্যা । কিন্তু বয়সের ভারে যখন তার সুটৌল গণ্দ্ধয়ে দেখা দিলো৷ বলী রেখা, আর মাথার দু'চারটি চুলে সাদা বর্ণ ধারণ করলো, নাচের মুদ্রায় দেখা দিলো ছন্দপতন তখন তার প্রতি আকর্ষণে ভাটা পড়লো । সে রাজমহল থেকে বিতাড়িত হলো। তার নাচের মুদ্রায় যারা বিমোহিত হতো, তার শরীর নিয়ে খেলতো, যারা অহর্নিশ উন্মুখ থাকতো, তাদের সবাই তার দিকে আর ফিরে তাকানোর প্রয়োজন বোধ করতো না। রাজমহল থেকে বিতাড়িত হওয়ার পর তার রক্তের কণায় কণায় আত্মোপলব্ধি হলো যে, রাজমহলের মহারথীরা আমার মতো নারীদের শরীর ও সৌন্দর্যকেই শুধু ভোগ করতে চায়। এদের মধ্যে কোনো মানবিক দয়া নেই। এরপর সে একজনকে ভালোবাসে । স্বপ্ন দেখে তাকে নিয়ে ঘর বাধার । কিন্তু বয়োজ্যেষ্ঠ এক নর্তকীর ঘর বাধার স্বপ্ন পূরণ হলো না। রাজার আনুগত্য প্রশ্রবিদ্ধ হওয়ার কারণে সেই পুরুষকে রাজা কারান্তরীণ করলো । কারণ, সে ছিলো মুসলমান । বস্তুত সেই লোক স্বজাতির সাথেও বেঈমানী করেছিলো, কিন্তু পরিণামে আজীবন অন্ধকার কারা প্রকোষ্টে ধুকে ধুকে মরা ছাড়া আর কিছুই প্রাপ্তি ঘটলো না। বয়স্ক এই নর্তকীর এই ভালোবাসার কথাও নীরবে-নিভৃতে মৃত্যুবরণ করলো । কেউ তা জানতে পারলো না তার সেই স্বপ্রের পুরুষের কথা । কারণ, জানাজানি হয়ে গেলে রাজদ্রোহিতার অভিযোগে তাকেও কারাবরণ করতে হতো । এখনও সে শাব্দিক অর্থে বুড়ি নয় । স্বাস্থ্য সচেতন বলে এখনও তার শরীরের গাথুনী ও চেহারা ছবি ছিলো ভরাট ও টলটলে। সে যখন বুঝতে পারলো তার পক্ষে আর নাচা সম্ভব নয়, তার জায়গা দখল করে নিয়েছে সামুরাতি তখন সে সামুরাতির ঘরে এসে ঠাই নেয়। সামুরাতির সাথে এই বয়োজ্যেষ্ঠ নর্তকীর সম্পর্ক অন্য নর্তকীদের মতো ছিলো না। যেমনটি নর্তকীদের মধ্যে পারস্পরিক ভারত অভিযান €& ১৫৮ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।