আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়ে উপকার করেছে । এখন চলে যাও। তোমার সঙ্গীনী এসে পড়ছে।” যারকা আরমুগানীর সামনে থেকে আড়াল হতে চাচ্ছিলো না। বহুদিন পর অপ্রত্যাশিতভাবে সে আরমুগানীর সাক্ষাৎ পেলো। সে ভেবেছিলো, আরমুগানী নিরাপদেই শহর থেকে পালাতে পেরেছে । সে কোনদিন আরমুগানীর দেখা পাবে এমনটি আশা করেনি । কারণ, তার সাথে সাক্ষাৎ করতে এলে আরমুগানীর গ্রেফতার হওয়ার আশংকা ছিলো । আরমুগানী কোনো অবস্থাতেই গ্রেফতার হতে চাইবে না। কারণ, আরমুগানী যে সুলতান মাহমূদের গোয়েন্দা, এ সংবাদ লাহোরে জানাজানি হয়ে গিয়েছিলো । কাজেই, আরমুগানীর পক্ষে আর লাহোরে আসা সম্ভব নয়। যারকা আরমুগানীর জীবনে এক আয়েশী মরীচিকা হয়ে দেখা দিয়েছিলো । যারা যারকাকে মরীচিকার মতো ব্যবহার করেছিলো, তাদের এই প্রয়োগ ছিলো স্বার্থক । এই ধোকায় পড়ে আরমুগানী ওয়াদা ভঙ্গ করে তার আত্ম-পরিচয় প্রকাশ প্রকাশ করে দিয়েছিলো কিন্তু হয়তো সেটি কুরআন কারীমেরই বরকত যে, যে ফাদ পাতা হয়েছিলো আরমুগানীকে ফাসানোর জন্য, সেই ফাদে সে নিজেই আটকে গিয়েছিলো । আরমুগানীর ফাদও ছিলো এমন কার্যকর যে, চক্রান্তকারিণী যারকা নিজের মিশন ভুলে গিয়ে শিকারকে শুধু মুক্ত করেই দেয়নি, সেও শিকারের কাছে নিজেকে সপে দিয়েছে। কারণ, জীবনে যতো পুরুষের স্পর্শে সে গিয়েছিলো, কেউ তাকে আরমুগানীর মতো অকৃত্রিম ভালোবাসায় সিক্ত করেনি। সবাই তার দেহ-সৌন্দর্য নিয়ে উল্লাস করেছে মাত্র । নারী মনের ভালোবাসার অভাবটুকু আরমুগানীর অপত্য ভালোবাসায় আরো তীব্র হয়ে ওঠে, বুকের মধ্যে না পাওয়ার হাহাকার আরো প্রচণ্ড হয়। আরমুগানীর অকৃত্রিম ভালোবাসার ঝর্নাধারায় অবগাহন করে নিজেকে সিক্ত করতে সবকিছু ভুলে যায় যারকা । যারকা নিজেকে ভাসিয়ে দেয় আরমুগানীর প্রেমের জোয়ারে । কিন্তু জোয়ারের পর ভাটার টানে তারা পরম্পরে বিচ্ছিন্ন হয়ে যায়। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই যারকা সামুরাতির ঘরে আরমুগানীর দেখা পেয়ে যায়। কিন্তু বেশিক্ষণ আরমুগানীর সান্নিধ্যে কাটানোর সুযোগ ছিলো না যারকার। কারণ, তার বান্ধবীকে খুব বেশি সময় বৃদ্ধা পরিচারিকা অন্য ঘরে বসিয়ে রাখতে পারছিলো না। “আগামীকাল রাতে এই বাড়ির বাগানে তোমার সাথে আমার দেখা হবে ।” এই বলে কক্ষ থেকে চলে গেলো আরমুগানী । ভারত অভিযান * ১৫৭ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।