Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 2
/ ২৩৭
📝 লেখা 📖 পিডিএফ

বৃদ্ধা পরিচারিকা তাদেরকে সামুরাতির কক্ষে বসিয়ে গল্প করছিলো । এমতাবস্থায় আরমুগানীর পক্ষে বৃদ্ধাকে ডাকা সন্ভব ছিলো না। সাত-পাঁচ ভেবে সে একটি ফুলদানী মেঝেতে ছুঁড়ে মারলো । ফুলদানী ভাঙ্গার আওয়াজ শুনে পরিচারিকা দৌড়ে এ কক্ষের দিকে এলো এই ভেবে যে, হয়তো বিড়াল কোনো কিছু ফেলে দিয়েছে। বৃদ্ধা এ কক্ষে এলে আরমুগানী তাকে হাতের ইশারায় কাছে ডেকে কানে কানে বললো, তোমাকে এ ঘরে আনার জন্যে আমিই ফুলদানী ছুঁড়ে ফেলেছি। আগন্তুক মেয়ে দু'টির মধ্যে যারকা নামের মেয়েটিকে এভাবে আমার কাছে পাঠাবে যাতে তার সঙ্গী মোটেও বুঝতে না পারে । বৃদ্ধা আরমুগানীকে জানালো, সে সামুরাতির সাথে সাক্ষাৎ করতে এসেছিলো । সে জানতো না, মাসুরাতি বাড়িতে নেই । এখন তো সে চলে যাচ্ছে, কিভাবে আমি ওকে তোমার কথা বলবো? আরমুগানী নাছোরবান্দা। সে বৃদ্ধাকে বিনয়ের সাথে অনুরোধ করলো, তুমি যে করেই হোক আমার কাছে ওকে পাঠানোর ব্যবস্থা করো । এ কাজটি খুব জরুনরী। | আরমুগানীর উপর্যুপরি অনুরোধে শেষ পর্যন্ত বৃদ্ধা সম্মত হলো । এই বৃদ্ধা পরিচারিকা ছিলো অভিজ্ঞ । জীবনে বহু নারী-পুরুষকে সে আঙ্গুলের ইশারায় নাচিয়েছে। উটকো একটা বাহানা সৃষ্টি করে পরিচারিকা অপর তরুণীকে নিয়ে ঘরের বাইরে চলে গেলো । এই ফাকে আরমুগানী এসে যারকার সামনে দাড়ালো । যারকা আরমুগানীকে দেখে বিন্ময়ে হতবাক হয়ে গেলো। সে আরমুগানীকে বুকে জড়িয়ে ধরে বিস্ময়ের সাথে বললো, তুমি এখনো এদেশে রয়ে গেছো? পায়ে আঘাত পেয়েছো কিভাবে? “যদি ধোকা দিতে চাও তাহলে পরিষ্কার বলে দাও। আমি তোমার জন্যই এখানে অপেক্ষা করছিলাম । প্রতারণা করলে জীবনের জন্য চলে যাবো । নয়তো বলো, কোথায় তোমার সাথে সাক্ষাৎ হবে?” “হায়! আমি কিভাবে বিশ্বাস করাবো যে, তোমার সাথে ধোকাবাজি করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যেখানে যেতে বলবে সেখানেই যাবো । চাইলে এখানেও আসতে পারি ।” “ঘরে নয়, বাইরেই আমি তোমার সাথে দেখা করতে চাই। প্রয়োজনে তোমাকে ঘরেও নিয়ে আসতে পারবো ।... তবে এর মধ্যে তুমি এ ব্যাপারটা জানতে চেষ্টা করবে, সামুরাতি কেন নগরকোট থেকে ফিরে আসেনি । সে ভারত অভিযান % ১৫৬ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।